আসছে নতুন ওয়েব সিরিজ শূরবীর, টিজার দেখেই উৎসাহ দ্বিগুণ দর্শকদের
আসছে নতুন ওয়েব সিরিজ শূরবীর, টিজার দেখেই উৎসাহ দ্বিগুণ দর্শকদের
ভারতের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের নাম হল ডিজনি প্লাস হটস্টার। একের পর এক থ্রিলার সিরিজের পরে এবার এই বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম দেশাত্মবোধক সিরিজ নিয়ে আসতে চলেছে। 'শূরবীর' নামের এই আগামী ওয়েব সিরিজ প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। আর তার আগে ডিজনি প্লাস হটস্টার নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিরিজের টিজার রিলিজ করে এর টেলিকাস্টের দিনক্ষণ ঘোষণা করল। মাত্র ২৪ সেকেন্ডের এই টিজারে সেনাবাহিনীর প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ দেখানো হয়েছে। আর যা দেখে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

আসছে নতুন সিরিজ
ভারতের নিরাপত্তা রক্ষায় সদা সর্বদা সজাগ থেকে তিন মাধ্যমের বাহিনী। আর সেগুলি হল ভারতীয় সেনা বাহিনী, নৌ বাহিনী এবং সর্বোপরি বিমান বাহিনী। আর দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্ন যখন আসে তখন ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর সবচেয়ে প্রতিশ্রুতিশীল এবং শক্তিশালী সেনা কর্মকর্তারা আমাদের দেশকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে ঠিক কতটা বলিদান দিতে পারেন সেই গল্প নিয়েই এগিয়ে যাবে নতুন এই ওয়েব সিরিজ। আর এই সিরিজ দেখলে সকলের মনে আরও একবার দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা এবং দেশের সকল সেনাকর্মীদের প্রতি সম্মানে মন ভরে যাবে বলেই মনে করছেন নির্মাতারা।

আরও একবার জাগবে দেশাত্মবোধ
জনপ্রিয় ওটিটি ডিজনি প্লাস হটস্টারে আসন্ন হাই অকটেন অ্যাকশন ড্রামা, হটস্টার স্পেশাল সিরিজ 'শূরবীর' নির্মাণ করছে জুগারনট প্রোডাকশন। সমর খান প্রযোজিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কনিষ্ক ভার্মা। সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং বাংলা ভাষায় দেখতে পাওয়া যাবে। আর এইদিন সিরিজের টিজার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করে, ডিজনি প্লাস হটস্টার ক্যাপশনে লিখেছে, "সেরা, সর্বত্র, সর্বদা! হটস্টার স্পেশালে শীঘ্রই আসছে শূরবীর।" আর এই সিরজ দেখে আরও একবার জাগবে দেশাত্মবোধ, এমনটাই আশাবাদী তাঁরা।

স্টার কাস্ট এবং গল্প
এই আসন্ন সিরিজে অভিনয় করতে দেখা যেতে চলেছে জনপ্রিয় তারকা মকরন্দ দেশপান্ডে, মনীশ চৌধুরী, রেজিনা কসান্দ্রা, আরমান রালহান, আদিল খান, অভিষেক সাহা, অঞ্জলি বারোট, কুলদীপ সরিন, আরিফ জাকারিয়া, ফয়সাল রশিদ, সাহিল মেহতা এবং শিভ্যা পাঠানিকে। এই সমস্ত সেনা অফিসারদের দেশের জন্য অনেক কঠিন অপারেশন করতে দেখা যাবে। অত্যন্ত কঠিন সামরিক প্রশিক্ষণের গল্প দেখানো হতে চলেছে আগামী এই সিরিজে। সেইসঙ্গে দেশের সামরিক অফিসারদের সঙ্গে যুদ্ধ, গোয়েন্দা সংস্থার কর্তারা কীভাবে দেশের প্রতারকদের মোকাবিলা করবেন, সেই কাহিনিও দেখানো হবে।
আকর্ষণীয় চরিত্র
বিখ্যাত অভিনেতা মকরন্দ দেশপান্ডে এই আসন্ন সিরিজ সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, 'শূরবীর' স্থলসেনা, নৌ ও বিমান বাহিনীর সেরা সৈন্যদের গল্প নিয়ে তৈরি হয়েছে। এই কারণেই আমি এই চরিত্রটি বেছে নিয়েছি কারণ আমি এর গল্পটি খুব আকর্ষণীয় বলে মনে করেছি।' মনীশ চৌধুরী নামের এক শীর্ষস্তরের প্রতিরক্ষা কর্তার ভূমিকায় অভিনয় করবেন তিনি।












Click it and Unblock the Notifications