আবার 'আমিরি' চমক! ফিল্মের লুক নয়, তবে এই ভিডিও না দেখলে বড় 'মিস'
আমির খান এই মুহুর্তে ইন্টারনেটে সবচেয়ে বেশি 'ট্রেন্ডিং' ব্যক্তিত্ব। না!' ঠগস অফ হিন্দোস্তান ' ছবির ফাঁস হয়ে যাওয়া ছবির দৌলতে নয়, আমিরের নয়া লুক -ই এখন আবারও তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছে।
আমির খান এই মুহুর্তে ইন্টারনেটে সবচেয়ে বেশি 'ট্রেন্ডিং' ব্যক্তিত্ব। না!' ঠগস অফ হিন্দোস্তান ' ছবির ফাঁস হয়ে যাওয়া ছবির দৌলতে নয়, আমিরের নয়া লুক -ই এখন আবারও তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছে। এমনিতেই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যা করেন , তা নিপুণভাবে করেন। এমনকি বিজ্ঞপন-এর জন্যো পাল্টে পেলতে পারেন নিজের চেহারা।

সাম্প্রতিক ভিভো -র বিজ্ঞাপনে একটি ভিডিও টুইট করা হয়। সেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকে আমির উইথ ভিভো। সেই ভিডিও-তেই আমিরের এই নতুন লুক-এ এক্কেবারে অবাক করে দেয় সকলকে! ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা প্রভুত পরিমাণে শেয়ার হতে থাকে। ফলে মুহুর্তে ইন্টারনেটে আমির খান সবচেয়ে ট্রেন্ডিং ব্যক্তিত্ব হয়ে যান।
He’s a man who always does more than what’s expected of him. Meet the new face of Vivo. Welcome to the family @aamir_khan. #MadeForMore #AamirWithVivo pic.twitter.com/FIleUFWHA6
— Vivo India (@Vivo_India) March 19, 2018
আমির নিজের চরিত্র চয়নের ক্ষেত্রে যেমন খুবই বাছাই করেন , তেমনই ব্র্যান্ডের ক্ষেত্রেও তিনি বেশ সতর্ক। কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন আর কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন না সেক্ষেত্রে খুবই যত্নবান আমির। সেদিক দিয়ে ভিভো নিজেকে ভাগ্যবান বলেই মনে করছে।












Click it and Unblock the Notifications