অর্জুন বনাম অজিত, পুষ্পাকে কড়া টক্কর দিচ্ছে 'ভালিমাই'
অর্জুন বনাম অজিত, পুষ্পাকে কড়া টক্কর দিচ্ছে 'ভালিমাই'
'পুষ্পা' জ্বরে কাবু হয়ে 'শ্রীবল্লি'র গানের তালে কোমর দোলাননি এমন মানুষের সংখ্যা এখন আসমুদ্রহিমাচলে প্রায় নেই বললেই চলে। আল্লু অর্জুনের দাপটে ম্লান হয়ে গিয়েছেন বলিউডের তাবড় তারকারা। সেই সঙ্গে গোটা দেশজুড়ে সিনেপ্রেমীদের মধ্যে ঝড় তুলেছে দক্ষিণের এই সিনেমা। 'পুষ্পা' সিনেমার গান, সংলাপ, আল্লু অর্জুনের স্টাইল এখন নকল করে ভিডিও রিল বানাতে ব্যস্ত ভারত। কিন্তু এবার সেই পুষ্পাকে টক্কর দিতে এল আরও এক দক্ষিণের সিনেমা। শুধু তাই নয়, যে হারে এই সিনেমার যাত্রা এগোচ্ছে সেখানে দেশের সিনেদুনিয়ায় সবরকম রেকর্ড ভেঙে দেবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
অর্জুন বনাম অজিত
দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে এবার টেক্কা দিতে চলে এসেছেন অপর এক দক্ষিণী মহাতারকা অজিত। তাঁর ছবি 'ভালিমাই' এখন কড়াকড়ি টক্কর দিচ্ছে অর্জুনের ব্লকবাস্টার ছবি 'পুষ্পা'কে। এই তামিল ছবিটি হিন্দি সহ তেলেগু, কন্নড়, মালায়ালামের মত একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে। আর তাতেই বাজিমাত এই নয়া হিট ছবির। আর 'ভালিমাই' ছবিতে সুপারস্টার অজিতের চরিত্রকে নিয়ে মাতামাতি শুরু করেছেন সকলে।
'ভালিমাই'-এর রেকর্ড
শুরুর দিন থেকেই রেকর্ড তৈরি করেছে দক্ষিণের এই নতুন সিনেমা 'ভালিমাই'। প্রথম দিনেই ৬২.৩৬ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এই ছবি। পাশাপাশি এরইমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে ২০০ কোটির ক্লাবে যেতে চলেছে 'ভালিমাই'। এরকমই চলতে থাকলে আগামী দিনে এই সিনেমা আল্লু অর্জুনের 'পুষ্পা', প্রভাসের 'বাহুবলী' বা থালাইভা রজনীকান্তের সিনেমার সব রেকর্ডকে ফেল ফেলিয়ে দিতে চলেছে এই ফিল্ম।
বিদেশেও বাজিমাত
শুধুমাত্র ভারতে নয়, পাশাপাশি ভারতের বাইরেও একাধিক দেশে মুক্তি পেয়েছে এই ছবিটি। এই মুহূর্তে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব এমিরেটস ও সৌদি আরবে মুক্তি পেয়েছে অজিত অভিনীত সিনেমা 'ভালিমাই' আর সেখানেও গুনে গুনে গোল দিচ্ছে এই সিনেমা। 'ভালিমাই' নিয়ে যথেষ্ট আশাবাদী রয়েছেন সিনেমার মেকাররাও।

ম্লান বলিউড
একের পর এক দক্ষিণী সিনেমার দাপটে যেন অনেকাংশেই ম্লান হয়ে আসছে বলিউডের উজ্জ্বলতা, এমনটাই মত সমালোচকদের। আর সেখানে আরও একবার উঠে আসছে বলিউডের বেশ কিছু পদবীধারী মানুষের একছত্রতার নীচে পিষ্ট হওয়া ট্যালেন্টের থিওরি। সেই সঙ্গে একঘেয়ে মেলোড্রামা, কাহিনী চিত্রনাট্য থেকে পরিচালনা, সবেতেই দায়সারা ভাব আর অনেকাংশে 'সবজান্তা' মনোভাবের অভিযোগ তুলেছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তারকা খচিত সিনেমা '৮৩', চর্চায় থাকা গাঙ্গুবাঈ-এর মত অনেক বিগ বাজেটের সিনেমাই মুখ থুবরে পড়েছে বক্স অফিসে। আর সেই তুলনায় একের পর এক ছক্কা হাঁকাচ্ছে দক্ষিণের সিনেমাগুলি। ধারে ভারে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আর সেখানেই চিন্তার ভাঁজ বলিউডের কপালে, অন্তত এমনটাই মত ক্রিটিকদের।












Click it and Unblock the Notifications