Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ‘কথা’! 'বাহুবলী' স্টাইলে গাড়ি থামিয়ে নজর কাড়ল AV

টিআরপি তালিকার শীর্ষে থাকা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল 'কথা'। স্টার জলসার 'গীতা এলএলবি' ও 'শুভ বিবাহ'কে হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে টিআরপি তালিকায় বেশ কয়েকবার এক নম্বর স্থান অধিকার করেছে 'কথা'। এমনকী জি বাংলার ধারাবাহিকগুলিকেও বেশ জোরদার টক্কর দেয় এই মেগা।

যতদিন যাচ্ছে ক্রমশ জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে ধারাবাহিক 'কথা'। আর দর্শকের প্রিয় হয়ে উঠতেই একের পর এক চমক দিচ্ছে এই ধারাবাহিক। গল্পের প্রধান চরিত্র এভি ও কথা-র মধ্যে জমে উঠছে সমীকরণ। অনেকদিন পর এভির মাকে খুঁজে পেয়েছে এভির বাড়ির সকলে। অজান্তেই কথা এভিকে তাঁর মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছে। এদিকে, জীবনের অন্যতম শূন্যস্থান ফিরে পেতেই কথার প্রতির দুর্বল হয়ে পড়ছে এভি।

AV

ছবি সৌজন্য- Star Jalsha/YouTube

অন্যদিকে, এভির মা ও কথার মধ্যেও এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এই ধারাবাহিকের গল্পে চলছে দুর্গাপুজো। সেখানে দশমীর দিন ঠাকুর বিসর্জন হওয়ার ঠিক আগেই ঘটতে চলেছে বিপত্তি! মা দুর্গার শোভাযাত্রায় ঘটতে চলেছে এক বড়সড় দুর্ঘটনা। কিন্তু অল্পের জন্য রক্ষা পাবে কথা ও এভির মা। কীভাবে? তা জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'কথা'র নতুন প্রোমো। তাতে দেখা যাচ্ছে এই ঘটনারই কিছু ঝলক।

'কথা'র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, দুর্গাপুজোর শোভাযাত্রা চলছে। আর এই শোভাযাত্রা শুরুর আগেই মা দুর্গাকে যে গাড়িতে করে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই গড়ির ব্রেক কেটে রাখে পরিবারেই এক সদস্য। সকলে মিলে যখন শোভাযাত্রায় আনন্দে মেতে, জোরকদমে চলছে নাচ, গান, সিঁদুর খেলা ও ধুনুচি নাচ, তখনই ঘটে যায় বড় দুর্ঘটনা। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যায় কথা ও এভির মায়ের দিকে। স্ত্রী ও মায়ের এহেন অবস্থা দেখে ছুটে যায় এভি। হাত দিয়েই রীতিমতো গাড়ি থামায়। কথা চেচিয়ে ওঠে 'পাচক মশাই' বলে। গাড়ি থামাতে গিয়ে কি তবে এভির অনেক বড় ক্ষতি হয়ে যাবে? কবে প্রকাশ্যে আসবে ষড়যন্ত্রের আসল সত্যি। এখন সেই পর্বটি দেখার অপেক্ষাতেই দর্শকবৃন্দ। তবে, এভির এই 'বাহুবলী' স্টাইলে গাড়ি থামানোর বিষয়টা যে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করছেন দর্শক, তা আর বলার অপেক্ষা রাখে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+