স্বাধীনতা দিবসে যে ১০টি সিনেমা আপনার বিনোদনের সঙ্গী হবে
দেশে করোনা মহামারি আসার আগে হল গুলোতে আমরা ভিড় করতাম সিনেমা দেখতে। ২০১৯ এ ভারতীয় হিন্দি সিনেমার একটি ডায়লগ প্রধানমন্ত্রীর মুখে পর্যন্ত উঠে এসেছিল, 'হাও ইজ দ্য জোশ' কিংবা আমাদের শৈশবের একটি সিনেমা যার জনপ্রিয় সংলাপ ছিল, 'দুধ মাগোগে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাগোগে চির দেঙ্গে' রাজনীতি থেকে চায়ের ঠেক থেকে কলেজের ল্যাব কোথায় চর্চায় আসেনি এই সংলাপ? কিছু সিনেমা আছে যেগুলো দেখতে বসলে প্রত্যেক ভারতীয়ের দেশাত্মবোধক অ্যাড্রিনালিন ক্ষরণ শুরু হতে পারে৷ সে রকমই ১০ টি সিনেমা থাকতে পারে আপনার ৭৫ তম স্বাধীনতা দিবসের সিনেমার তালিকায়৷ রইল সেই সিনেমা নিয়ে আজকের প্রতিবেদন

শেরশাহ
প্রথমেই যে মুভিটার কথা বলতে হয় সেটা হল সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানী অভিনীত 'শেরশাহ' সিনেমা। এই প্রতিবেদন লেখার মাত্র ৭২ ঘন্টা আগে অ্যামাজন প্রাইমে এই সিনেমাটি রিলিজ করেছে৷ কার্গিল যুদ্ধে অমর হয়ে যাওয়া ক্যাপ্টেন বিক্রম বাতরার জীবনীর উপর এই সিনেমা তৈরি। পরমবীর চক্রজয়ী বাতরার দেশপ্রেম, কার্গিলের উঁচু পাহাড়ে ভারতের হয়ে জয় ছিনিয়ে আনা, দেশাত্মবোধ, এবং প্রেম নিয়েই এই সিনেমা। সিনেমার একটি সংলাপ, যা আসলে কার্গিল যুদ্ধে ক্যাপ্টোন বিক্রম বাতরার 'ওয়ারক্রাই' ছিল, 'ইয়ে দিল মাঙ্গে মোর' এই অল্প সময়ে আবার চর্চায় চলে এসেছে৷

উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক
দু'বছর আগে রিলিজ হওয়া এই সিনেমার গল্প ভারতের বিখ্যাত 'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে। মোদী সরকারের আমলে ২০১৬ সালে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের উরি হামলার পর ওদের দেশে ঢুকে টেররিস্ট লঞ্চিং প্যাডগুলো গুড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় সেনা। সে নিয়েই এই সিনেমার গল্প। সিনেমাটিতে মুখ্যভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন ভিকি কৌশল। আর্মি ইন্টিলেজেন্সের একটি চরিত্রে যোগ্য অভিনয় করছেন ইয়ামি গৌতম। দেশের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালের চরিত্রের আদলে তৈরি একটি চরিত্রে সেরা পারফর্ম করেছেন পরেশ রাওয়ল।

লক্ষ্য
২০০৪ বেরনো এই সিনেমারটির নামভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক রোশন৷ সিনেমায় যিনি আর্মি জয়েন করার মধ্যে দিয়ে জীবনের লক্ষ্য খুঁজে পান। নায়িকার চরিত্রে রয়েছেন প্রীতি জিন্টা৷ ১৯৯৯ এর কার্গিল যুদ্ধের পটভূমিতে ভারতীয় সেনার শৌর্যের উপর ছবিটি নির্মিত।

বর্ডার
১৯৯৭ এ রিলিজ হওয়া এই সিনেমাটির প্রতিটি দৃশ্যই যেন জীবন্ত। বলিউডের প্রায় সমস্ত সেরা অভিনেতাদের একসঙ্গে এনে এই সিনেমা। চিত্রনাট্য থেকে সিনেমার গান, 'সন্দেশে আতে হ্যায়' সবকিছুই ভারতীয় সিনেমার ইতিহাসে কিংবদন্তি হয়ে গিয়েছে৷ ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের পটভূমিতে তৈরি এই সিনেমা।

মা তুঝে সেলাম
সানি দেওয়ল অভিনিত এই সিনেমাটি এক সময় বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙেছিল। কাশ্মীর সন্ত্রাসবাদ ও তার মোকাবিলার উপর সিনেমার গল্প আবর্তিত হয়েছে৷ সানি দেওলের মুখেই এই সিনেমারই বিখ্যাত সংলাপ হল, 'দুধ মাগোগে ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাগোগে চির দেঙ্গে৷'

LOC
কার্গিল যুদ্ধের পটভূমিতে তৈরি এই সিনেমাটিও বর্ডারের মতোই একঝাঁক অভিনেতাকে নিয়ে তৈরি৷ অজয় দেবগন, অভিষেক বচ্চনের মতো অভিনেতা এই সিনেমায় এক একজন কার্গিল হিরোর চরিত্রে অভিনয় করেছেন। মনোজ পান্ডে, বিক্রম বাতরার মতো একাধিক চরিত্রকে একটি সিনেমায় তুলে ধরা হয়েছে।

চক দে ইন্ডিয়া
২০০৭ সালে রিলিজ হওয়া এই সিনেমাটি অভিনেতা শাহরুখ খানের অন্যতম বেস্ট পারফরম্যান্স। ভারতীয় মহিলা হকি দলের অলিম্পিকে সোনা জেতার গল্প বলেছে এই সিনেমাটি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে মহিলা দলের কোচ কবীর খানকে নিয়ে যার উপর দেশদ্রোহীতার অভিযোগ লেগে রয়েছে৷ এই সিনেমার টাইটেল ট্র্যাক 'চক দে ইন্ডিয়া' ২০০৭ এর পর দেশের অঘোষিত স্পোর্টস অ্যানথম হয়ে গিয়েছে।

আ ওয়েডনেস ডে
থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে ওম পুরী, নাসিরউদ্দিনের শাহের মতো তুখোড় অভিনেতার পাশাপাশি অভিনয় করেছেন জিমি সরগিল, দীপল শা -রা। দেশে বোম বিস্ফোরণ ঘটানো জঙ্গিদের এক সাধারণ ভারতীয়ের পাল্টা জবাব দেওয়ার গল্প তুলে ধরেছে এই সিনেমাটি৷












Click it and Unblock the Notifications