আয়ের নিরিখে বছরের দ্বিতীয় সেরা ছবি, ইতিমধ্যে দেড়শো কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

সিনেমা মুক্তির আগে থেকেই নানান বিতর্কে জড়িয়েছিল, তবে ছবিটি মুক্তি পাওয়ার পরও কিন্তু রেহাই মেলেনি, বেড়েছে আরও অশান্তি। তবে বিতর্কের মাঝেও বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের সিনেমা ১২ দিনেই ১৫০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা এখন 'দ্য কেরালা স্টোরি’।

প্রাথমিক অনুমান অনুসারে ছবি মঙ্গলবার আয় করেছে ৯.৬৫ কোটি টাকা। হুহু করে বাড়ছে আয়ের পরিমাণ। তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬.৬৯ কোটি টাকা। সিনেমাটি কিন্তু তু ঝুটি ম্যায় মক্কার ও কিসি কা ভাই কিসি কা জান। চলতি বছরে সব থেকে বেশি আয় করা সিনেমা হল পাঠান। যেখানে অভিনয় করতে দেখা গেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে। বক্স অফিসে ছবিটি দারুণ সাফল্য লাভ করেছে।

দ্য কেরালা স্টোরি


বুধবার চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, সেই সঙ্গে তিনি দ্য কেরালা স্টোরির সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয় আয় করা সিনেমাটি দ্য কেরালা স্টোরি। শুক্রবার ছবিটি ১২.৩৫ কোটি, শনিবার ১৯.৫০ কোটি, ররিবার ২৩.৭৫ কোটি, সোমবার ১০.৩০ কোটি, মঙ্গলবার ৯.৬৫ কোটি, মোট ১৫৬. ৬৯ কোটি টাকা আয় করেছে।

তিনি আরও জানান, ছবিটি ১০০ কোটি টাকার বেশি ইতিমধ্যে আয় করে ফেলেছে। ২০২৩ সালের ১০০ কোটি টাকা পার করার চতুর্থ হিন্দি ছবি এটি। পাঠান, জানুয়ারি, তু ঝুটি ম্যায় মক্কার, মার্চ, কিসি কা ভাই কিসি কা জান এপ্রিল, দ্য কেরালা স্টোরি। দেশে ছবিটি মুক্তি পাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০০ টিরও বেশি পেক্ষাগ্রহে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সুদীপ্ত সেন।

দ্য কেরালা স্টোরি


সিনেমাটি মূলত কেরলের বত্রিশ হাজার নিখোঁজ মেয়েদের গল্প যাদের প্রথমে মগজ ধোলাই করা হয়েছিল এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়েছিল এবং পরে আইএসআইএস সন্ত্রাসী বানানো হয়েছিল। একই সঙ্গে ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

সিনেমাটি মুক্তি পেয়েছে আগামী ৫ মে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় রয়েছেন বিপুল শাহ। তবে ছবিটি নিয়ে শুধু সিপিআইএমই নয়, ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন কংগ্রেসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+