বিরতি নিচ্ছেন কপিল শর্মা, তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে তাঁর জনপ্রিয় শো
ছোট পর্দা থেকে বিরতি নিতে চলেছেন কপিল শর্মা, নতুন রূপে ফিরে আসবে তাঁর দ্য কপিল শর্মা শো।
সুনীল গ্রোভার ও আসগর আলি না থাকলেও বন্ধ হচ্ছে না দ্য কপিল শর্মা শো। সম্প্রতি এমনটাই জানালেন দ্য় কপিল শর্মা শোয়ের সহ অভিনেতা কিকু শারদা ও সুমনা চক্রবর্তী। তবে নতুন রূপে আবার জনপ্রিয় এই শো ফিরে আসতে চলেছে বলে জানিয়েছেন তাঁরা।

সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার ঝামেলা নতুন কিছু নয়। এই ঝামেলার জেরে অনেকদিন আগেই শো ছেড়ে বেরিয়ে যান গ্রোভার। এরপর আসগর অলির সঙ্গেও সংঘাত বাধে কপিলের। শো ছেড়ে দেন আসগরও। এরপরই দ্য কপিল শর্মা শোয়ের টিআরপি হুহু করে পড়তে থাকে। কোনওমতে একা হাতেই শো টেনে নিয়ে যেতে থাকেন কপিল শর্মা।
কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কপিল শর্মাও নিজের এই শোয়ের জন্য সময় দিতে পারছেন না। এমন অবস্থায় শো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু সম্প্রতি কিকু শারদা জানালেন, কপিল এই মুহূর্তে নিজের ছবি ফিরঙ্গী নিয়ে ব্যস্ত। সেইসঙ্গে কপিল শর্মা শো করে চলেছেন তিনি। ফলে কোনওটাতেই মনোযোগ দিতে পারছেন না তিনি। ফলে কিছুদিনের জন্য ছোট পর্দা থেকে বিরতি নিতে চলেছেন কপিল শর্মা। সেইসঙ্গে কপিল শর্মা শোকেও নতুনভাবে সাজানোর চিন্তাভাবনা করছে চ্যানেল কর্তৃপক্ষ। ফলে কিছুদিনের মধ্যেই নতুর রূপে আবার ফিরতে চলেছে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এই শো।












Click it and Unblock the Notifications