আগামী রবিবার সম্প্রচারিত হবে না 'দ্য কপিল শর্মা শো'! কেন? জেনে নিন আসল কারণ

আগামী রবিবার সম্প্রচারিত হবে না 'দ্য কপিল শর্মা শো'। আর তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাহলে কি সমাপ্তির পথে এগিয়ে গেল এই শো?

মুম্বই, ৩০ মার্চ : আগামী রবিবার সম্প্রচারিত হবে না 'দ্য কপিল শর্মা শো'। আর তা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাহলে কি সমাপ্তির পথে এগিয়ে গেল এই শো? কপিল-সুনীল ঝগড়া যেভাবে প্রতিদিন নিত্যনতুন উপাদান যোগ করছে তাতে এই আশঙ্কা করা অমূলক নয়।

কপিলের শো-এ সুনীল, আলি নেই, নতুন কাদের নিয়ে শ্যুটিং চলছে? জানুন সমস্ত খুঁটিনাটি একনজরে

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে চর্চিত ঝগড়া এগুলিই

শেষবার টিভিতে কপিল শর্মার শো সম্প্রচারিত হয়েছিল গত ২৬ মার্চ। আর সেখানে ছিলেন না সুনীল গ্রোভার। কপিলের শো-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রাভিনেতা সুনীল না থাকায় শো খুব একটা জমেনি বলেই দর্শকদের ধারণা।

আগামী রবিবার সম্প্রচারিত হবে না 'দ্য কপিল শর্মা শো'! কেন?

এখন শোনা যাচ্ছে কপিলের শো রবিবার সম্প্রচারিত হবে না। এবং তার আসল কারণ অন্য কিছু, সুনীল গ্রোভার নন। আসলে ঘটনা হল, সেদিন সনি টিভিতে ইন্ডিয়ান আইডল ৯ এর গ্র্যান্ড ফিনালে। ফলে চ্যানেলের নিয়মানুযায়ী কোনও বড় অনুষ্ঠান থাকলে নিয়মিত শো-এর সময় বদল হয় অথবা তা বন্ধ রাখা হয়।

ফলে সরকারিভাবে এখনও না জানানো হলেও সুনীল-কপিল নিয়ে যেভাবে টেলিজগত সরগরম হয়ে উঠেছে তাতে খবর রবিবার কপিলের শো সম্ভবত সম্প্রচারিত হবে না।

প্রসঙ্গত, কপিলের শো-এ ফিরে আসার বিষয়ে সুনীল না বলে দিয়েছেন। জানিয়েছেন, এখন তিনি শুধু লাইভ শো করবেন। আর কোনও চ্যানেলের শো-এ যোগও দেবেন না। এদিকে কপিলের শো-এ নতুন এন্ট্রি পেয়েছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব। ফলে সুনীলের ফিরবেন না জেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+