ইউরোপিয়ান কুইজিন নিয়ে হাজির দ্য আইরিশ ব্রিউ, স্বাদ নিতে এলেন অঙ্গনা–রাহুল
বাঙালি মানেই খাদ্যরসিক। তা সে ঘরোয়া ভাল-ডাল-আলুপোস্ত হোক বা মুঘলদের বিরিয়ানি অথবা ইতালিয়ান পিৎজ্জা। সব ঘরানার খাবারের আস্বাদ গ্রহণ করতে বাঙালি কিন্তু এক পায়ে খাঁড়া। সেরকমই ইউরোপিয়ান খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কলকাতার ক্যাফে দ্য আইরিশ ব্রিউয়ারি। বুধবার এই ক্যাফে ইন্টারন্যাশনাল কেক ডে উপলক্ষ্যে কেক-পেস্ট্রি নিয়ে হাজির হয়েছিল। আর এই ইভেন্টে এসে নিজেদের ক্রেভিংসের কথা জানালেন টলিউড অভিনেতা রাহুল দেব বোস ও অভিনেত্রী অঙ্গনা রায়।

অঙ্গনা অকপটেই জানিয়ে দেন যে তিনি কেক-পেস্ট্রি খেতে অসম্ভব ভালোবাসেন। তবে গ্ল্যামার জগতে থাকার খাতিরে তা খুব বেশি পরিমাণে খাওয়া হয় না। কিন্তু সামনে এত লোভনীয় খাবার দেখে অঙ্গনা জানিয়েছেন যে তিনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন তার নিশ্চয়তা নেই। অন্যদিকে একই সুর শোনা গেল অভিনেতা রাহুল দেব বোসের গলাতেও। খাদ্যরসিক, খেতে ভালোবাসেন বিরিয়ানি। তবে ইভেন্টে এসে অভিনেতার চোখ কিন্তু বারবার খাবারের দিকেই চলে যাচ্ছিল। এদিন রাহুল, অঙ্গনা ও সুজাতা সিং, যিনি এই ক্যাফে শুরু করেছেন, তিনজনে একসঙ্গে কেক কাটেন।
২০২১ সালের নভেম্বরে এই ক্যাফের পথ চলা শুরু। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় এই ক্যাফেতে প্রায়ই মানুষের ভিড় লেগে থাকে। ইউরোপিয়ান খাবারের তালিকায় রয়েছে লোভনীয় লাজানিয়া, পাস্তার হরেক পদ, গ্রিলডের প্রচুর আইটেম রাখা হয়েছে কারণ এখন সকলেই স্বাস্থ্য সচেতন। এছাড়াও রয়েছে পিৎজ্জা কেক, পেস্ট্রি, দারুণ সব পানীয়। তাই দেরি না করে এখনই ঢুঁ মারুন দ্য আইরিশ ব্রিউয়ারি ক্যাফেতে।
প্রসঙ্গত, আয় খুকু আয় সিনেমায় সম্প্রতি অভিনয় করতে দেখা গিয়েছে রাহুল দেব বোসকে। যেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এই সিনেমার পর হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট যার মধ্যে শহরের উষ্ণতম দিনে সিনেমাটি উল্লেখযোগ্য। অন্যদিকে শ্রীকান্ত সিরিজে রাধিকার চরিত্রে অঙ্গনার অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। তরুণ মজুমদারের আলো সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তের ছোট মেয়ে হিসাবে টলিউডে পা রাখেন অঙ্গনা। ইতিমধ্যে রণবীর সিংয়ের সঙ্গে এক বিজ্ঞাপনেও শুটিং সেরে ফেলেছেন অঙ্গনা রায়।












Click it and Unblock the Notifications