নতুন বছরে ফের পর্দা কাঁপাতে আসছে ডাইনোসররা, দেখুন জুরাসিক ওয়ার্ল্ড ২ ট্রেলর
২০১৮ সালের জুন মাসে মুক্তি পেতে চলেছে জুরাসিক ওয়ার্ল্ডের সিকুয়েল 'জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম'।
২০১৫ সালের পর ফের একবার বড়পর্দা কাঁপাতে আসছে ডাইনোসররা। ২০১৮ সালের জুন মাসে মুক্তি পেতে চলেছে জুরাসিক ওয়ার্ল্ডের সিকুয়েল 'জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম'। ইউনিভার্সাল স্টুডিও এই সিনেমার ট্রেলর প্রকাশ করেছে।

ট্রেলরে ডাইনোসরদের দাপট তো রয়েই, সঙ্গে রয়েছে কোনও প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত। আগ্নেয়গিরির বিস্ফোরণ, লাভা বেরনো, তার মধ্যে ডাইনোসরদের খপ্পরে পড়া। ট্রেলরই যেন একেবারে হাড়ে কাঁপুনি ধরিয়ে দেওয়ার পক্ষ্যে যথেষ্ট।
এই সিনেমার পরিচালক জেএ বায়োনা। অভিনয়ে রয়েছেন আগের প্রিকুয়েলের মতোই ক্রিস প্র্যাট ও ব্রিস ডালাস হাওয়ার্ড। এছাড়া জেমস ক্রমওয়েল, টেড লেভিন, জাস্টিস স্মিথ, ড্যানিয়েলা পিনেডা, জেফ গোল্ডব্লাম, টবি জোনসের মতো অভিনেতা।

আইলা নুবলার দ্বীপে অগ্ন্যুৎপাতের ফলে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। সেখানে থাকা ডাইনোসররা বিপদে পড়ে। আগে সেখানে জুরাসিক ওয়ার্ল্ড নামে একটি থিম পার্ক ছিল। সেখানকার ম্যানেজার ক্লেইর ডিয়ারিং নতুন একটি ডাইনোসর প্রোটেকশন গ্রুপ তৈরি করেন। যে সংস্থা ডাইনোসরের রক্ষণাবেক্ষণ করে। দ্বীপে এমন ঘটনা ঘটায় ক্লেইর ক্রিস প্র্যাট যিনি আগে ডাইনোসরের প্রশিক্ষক ছিলেন তাঁকে নিয়োগ করেন। তারপর যা কাণ্ড হয় তা সিনেমা হলে গিয়েই দেখতে হবে।












Click it and Unblock the Notifications