টানটান উত্তেজনা নিয়ে দ্বিতীয় সিজন শেষ হওয়ার পরই দ্য ফ্যামিলি ম্যান ৩–এর ঘোষণা
টানটান উত্তেজনা নিয়ে দ্বিতীয় সিজন শেষ হওয়ার পরই দ্য ফ্যামিলি ম্যান ৩–এর ঘোষণা
ফ্যামিলি ম্যান প্রথম ও দ্বিতীয় সিজনের পর এবার অপেক্ষা তৃতীয় সিজনের। যা খুব শীঘ্রই আসতে চলেছে বলে জানা গিয়েছে। যার আভাস দ্য ফ্যামিলি ম্যান ২–এর শেষ পর্বেই মিলেছিল। প্রসঙ্গত, এই ওয়েব সিরিজের প্রথম ও দ্বিতীয় সিরিজের সফলতার পর তৃতীয় সিরিজ নিয়েও দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে রয়েছে।

তৃতীয় মরশুমের কাহিনির প্রেক্ষাপট যে উত্তর-পূর্ব ভারত, সে আভাসই দিয়েছিলেন পরিচালক রাজ ও ডিকে। ইতিমধ্যেই তাঁরা জানিয়ে দিয়েছেন, আরও একবার মনোজ বাজপেয়ী ওরফে শ্রীকান্তের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। স্বাভাবিকভাবেই যে খবরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। দ্বিতীয় মরশুমে দ্য ফ্যামিলি ম্যানে গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু সামান্তা আক্কিনেনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। এবার শোনা যাচ্ছে, তৃতীয় মরশুমে দেখা যাবে দক্ষিণেরই আরেক অভিনেতাকে। মনোজ বাজপেয়ীদের সংসারে প্রবেশ করতে চলেছেন বিজয় সেতুপতি। প্রসঙ্গত, খুব শিগগির দক্ষিণী এই সুপারস্টারকে একটি বলিউড ছবিতেও দেখা যাবে। 'গান্ধী টকস’ নামের একটি সাইলেন্ট ছবিতে অভিনয় করছেন তিনি।
এখানে উল্লেখ্য, দ্বিতীয় সিজনে শ্রীলঙ্কান সেনাবাহিনীর নেতার চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিজয়। যদিও শেষমেশ তা করতে রাজি হননি তিনি। তবে এবার নাকি মনের মতো চরিত্র পেয়েছেন তিনি। যদিও এ বিষয়ে পরিচালকদ্বয়ের তরফে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। এ বছরেই ফের দ্য ফ্যামিলি ম্যান থ্রি আসতে চলেছে।












Click it and Unblock the Notifications