রহস্যময় এক সাধুবাবা ও তাঁর গোপন কাহিনি বলছে 'ফকির অফ ভেনিস' এর ভিডিও
সারা ভেনিস রহস্যের মোচড়ে ঘুরপাক খাচ্ছে এক ভারতীয় সাধুবাবাকে কেন্দ্র করে। আর তাঁর সঙ্গে রয়েছেন এক ব্যক্তি।
সারা ভেনিস রহস্যের মোচড়ে ঘুরপাক খাচ্ছে এক ভারতীয় সাধুবাবাকে কেন্দ্র করে। আর তাঁর সঙ্গে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু ভারত থেকে ভেনিসে এই সাধুবাবার পৌঁছে যাওয়ার নেপথ্যে কি কোনও কাণ্ড রয়েছে? এই প্রশ্নের উত্তরের খোঁজেই রয়েছে ফারহান আখতারের ফিল্ম 'ফকির অফ ভেনিস'।

ছবির ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে। মজার মোড়কে এক অসামান্য দুর্নীতিবোধের কাহিনিকে কটাক্ষ করেছে ছবির চিত্রনাট্য। দুটি নজরকাড়া চরিত্রে রয়েছেন অভিনেতা ফারহান আখতার ও আন্নু কাপুর। ইওরোপের চোখ ধাঁধানো শহর ভেনিস থেকে ভারতের বেনারস। দুই শহরের দুটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে ছবির ট্রেলারে।
স্বার্থ, অসৎ উদ্দেশ্য, দুর্নীতিকে কটাক্ষ করে গড়ে ওঠা এই ছবির চিত্রনাট্য জুড়ে মানুষের এক সহজ কাহিনি বর্ণিত হয়েছে। পরিস্থিতির বিচারে মানুষে ভাবনা কীভাবে কোনদিকে প্রবাহিত হয়, তাই ফুটে উঠেছে ছবির গল্পে ।












Click it and Unblock the Notifications