The Elephant Whisperers: অস্কার জয়ী দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
হাতির প্রতিপালনের গল্প সেলুলয়েডে তুলে ধরে আন্তর্জাতির সেরার পুরস্কার ঝুলিতে ভরেছিল ভারত। পরিচালক কার্তিকি গনসালভিসের হাত ধরে সেই বহুমূল্য পুরস্কার ভারতে এসেছিল। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন ছবির দুই অভিনেতা।
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবিটি এবছরে অস্কারের ঝুলি ভরে দিয়েছে ভারতে। সেই ছবির দুই মূল চরিত্র বোম্মাই এবং বেলি পরিচালক কার্তিকি গনসালভিসের বিরুদধে গুরুতর অভিযোগ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন ছবির পরিচালক। ইতিমধ্যেই পরিচালককে আইনি নোটিস পাঠিয়েছেন তাঁরা।

বোম্মাই এবং বেল্লি হাতিটির মাহুত। তাঁরাই বুনো হাতিকে প্রতিপালন করে বড় করে তুলেছিল। তাঁদের সেই কাহিনীকেই একেবারে বাস্তব আকারে তুলে ধরেছিলেন পরিচালক কার্তিক গনসালভিস। অস্কার জয়ের পর তাঁদের সঙ্গে নিয়ে প্রচার করতেও দেকা গিয়েছিল কার্তিকিকে।
কিন্তু তার পর কী এমন ঘটল যার জন্য তাঁর বিরুদ্ধে এতো বড় পদক্ষেপ করা হলো। আইনি নোটিসে বোম্মাই এবং বেলি অভিযোগ করেছেন অস্কার জয়ের পর বোম্বাই এবং বেলিকে পাকা বাড়ি এবং সবরকম সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচালক। সেই সঙ্গে তাঁদের হাতে মোটা টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচালক। এবং ছবিটি চলার পর যে পরিমান টাকা লাভ হবে তার থেকেও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
কিন্তু তার কোনওটাই পরিচালক করেননি। উল্টে তামিলনাড়ু সরকার এবং কেন্দ্রের কাছ থেকে যে সাহায্য এবং টাকা পরিচালক পেয়েছিলেন তার পুরোটাই তিনি গ্রাস করেছেন। বোম্মাই এবং বেলিকে একটি টাকাও দেওয়া হয়নি। তামিলনাড়ুর কে সমাজকর্মী প্রবীণ রাজ তাঁদের সহায়তা করেন। এবং তাঁদের আইনি লড়াইয়ে তিনিই সবরকম সহযোগিতা করছেন।












Click it and Unblock the Notifications