জুরাসিক ওয়ার্ল্ড ৩–এর নতুন নাম ঘোষণা করলেন পরিচালক
জুরাসিক ওয়ার্ল্ড ৩–এর নতুন নাম ঘোষণা করলেন পরিচালক
জুরাসিক ওয়ার্ল্ড ৩–এর পরিচালক কলিন ট্রেভর জুরাসিক ওয়ার্ল্ডের তৃতীয় ছবির নাম ঘোষণা করলেন। এবার এই ছবির নাম দেওয়া হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ান।

মঙ্গলবার ছবির পরিচালক টুইটারে প্রথম দিনের শুটিং সহ ছবির নাম ঘোষণা করেন। ট্রেভর দ্বিতীয়বার ডাইনোসর শাখার ছবি পরিচালনা করছেন। ২০১৮ সালে জে এ বায়োনা পরিচালিত দ্হিতীয় ছবি জুরাসিক ওয়ার্ল্ড–ফলেন কিংগডমের পর ট্রেভর এই ছবির দায়িত্ব নেন। স্টিভেন স্পেলবার্গ, ফ্র্যাঙ্ক মার্শাল এবং প্যাট ক্রোলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন ট্রেভর।
পাঁচটি ছবি নিয়ে জুরাসিক শাখার মোট সঞ্চয় হয়েছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ান মুক্তি পাবে ২০২১ সালের ১১ জুন। স্যাম নেইল, লরা ডার্ন ও জেফ গোল্ডবাম সহ জুরাসিক পার্কের অধিকাংশ অভিনেতা–অভিনেত্রীই রয়েছেন এই ছবিতে।












Click it and Unblock the Notifications