প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে আমেরিকার সাহায্য চাইল সিবিআই

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় নতুন মোড়

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় নতুন মোড়। আবার নতুন করে মাথা চাড়া দিল এই মৃত্যুর তদন্ত। সুশান্ত সিং রাজপুতের মুছে ফেলা ই–মেল ও সোশ্যাল মিডিয়া পোস্ট সংক্রান্ত সব তথ্য হাতে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সিবিআই। প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সুশান্ত সিং রাজপুতের দেহ পাওয়া যায়। সুশান্তের মৃত্যুর খবর গোটা দেশকে হতচকিত ও শোকস্তব্ধ করে তোলে।

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে আমেরিকার সাহায্য চাইল সিবিআই


সূত্রের খবর, তদন্তকারীরা আমেরিকার সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে। ১৪ জুনের ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে এমন কোনও দিক তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখতে চান না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাণ্ডের তদন্ত হাতে নিয়ে সিবিআই প্রচুর মানুষের বয়ান রেকর্ড ও একগুচ্ছ ফরেন্সিক টেস্ট করিয়েছে। এখন সিবিআই সুশান্তের মুছে ফেলা ই–মেল ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও তাঁর মৃত্যুর সঙ্গে কোনও সংযোগ রয়েছে কিনা তা তদন্ত করতে চাইছে। সিবিআইয়ের তরফে সুশান্তের ই-মেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিলিট হওয়া তথ্য চাওয়া হয়েছে মার্কিন সরকারের কাছ থেকে। দুই দেশের মধ্যে একটি এমএলএটি অর্থাৎ মিউচুয়াল লিগাল অ্যাসিসটেন্স ট্রিটি রয়েছে যার জেরে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত দুই কোম্পানি গুগল এবং ফেসবুকের কাছ থেকে অভিনেতার অ্যাকাউন্টের মুছে দেওয়া তথ্য চাওয়া হয়েছে। ভারতে স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে এই তথ্য দেওয়া হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে ওই দুই সংশ্লিষ্ট সংস্থা ভারতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবে।

এর আগে সিবিআই সুশান্ত সিং রাজপুতের রুমমেট, বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর কর্মী, পরিবারের সদস্য সহ একাধিক ব্যক্তির ব্যান রেকর্ড করেছে। যদিও এত কিছুর পরও কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়নি যাতে এটা প্রমাণিত হয় যে সুশান্ত সিংকে খুন করা হয়েছে। একাধিক সরকারি ল্যাবে হওয়া ফরেন্সিক টেস্টেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অন্য কিছুর গন্ধ পাওয়া যায়নি। সুশান্তের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। যদিও মুম্বই পুলিশের তদন্তে জানা যায় যে এই মৃত্যুর জন্য কোনও ব্যক্তি দায়ী নন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত হাতে নেয় সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+