সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে এবার 'পুষ্পা শাড়ি' তৈরি করলেন সুরাটের ব্যবসায়ী
সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে এবার 'পুষ্পা শাড়ি' তৈরি করলেন সুরাটের ব্যবসায়ী
তেলেগু অভিনেতা অল্লু অর্জুনের নতুন সিনেমা পুষ্পা জ্বরে কাঁপছে সারা দেশ। সিনেমার সংলাপ, 'পুষ্পা ঝুঁকেগা নহি', 'পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কয়া, ফায়ার হ্যায় ম্যায়' কিংবা গান 'কোকা কোকা' সারা ভারতে ভয়ঙ্কর জনপ্রিয় হয়েছে৷ ফেসবুক, ইন্সটা, টুইটারে মিম, রিল তৈরি হয়েছে সিনেমার সংলাপ, গান নিয়ে৷ এবার সুরাটের ব্যবসায়ী চরনজিৎ পাল সিং তৈরি করলেন পুষ্পা শাড়ি৷ ওয়ান ইন্ডিয়া বাংলাকে চরণজিৎ জানিয়েছেন যে তিনি নিজে অভিনয়ের সঙ্গে যুক্ত৷ পাশাপাশি পুষ্পারর এই জনপ্রিয়তা দেখেই এই শাড়ি বানানোর উদ্যোগ নিয়েছেন৷

ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে ফোনে কথা বলার সময় চরণজিৎ বলেন, 'বাহুবলী সিনেমার সময়ও আমি বাহুবলী শাড়ি বানিয়েছিলাম। এবার পুষ্পা শাড়ি বানিয়েছি। মানুষের উৎসাহ রয়েছে এই শাড়ি নিয়ে। পরীক্ষামূলকভাবে প্রায় তিনহাজার শাড়ি বানিয়েছি প্রথমে৷ বিভিন্ন জায়গাতে থেকে অর্ডার আসছে৷ তবে এইগুলি সিজিন শাড়ি৷ সিনেমার জনপ্রিয়তা যতদিন ততদিন শাড়ি৷' তবে শুধুই কী ব্যবসা? কিভাবে এই শাড়ি বানানোর ভাবনা এল মাথায়? চরনজিৎ জানান, না শুধু ব্যবসার কথা ভেবে নয় বরং অভিনয়ে মুগ্ধ হয়েই পুষ্পা সিনেমার কলাকুশলীদের উৎসর্গ করেই এই শাড়ি বানিয়েছেন তিনি৷'
সময়ে সময়ে জনপ্রিয় জিনিস তা বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল কিংবা কোনও সিরিয়াল, সিনেমার নায়কিদের পরিধান করা শাড়ি ভারতের ফ্যাশন দুনিয়া শাসন করেছে বহু বছরধরে৷ তবে একটা গোটা সিনেমার বিভিন্ন দৃশ্য শাড়িতে প্রিন্ট করে ফুটিয়ে তোলার ঘটনা অবশ্যই নতুন। ফেসবুকে ও টুইটারেও ভাইরাল হয়েছে সুরাটের চরনজিৎ ক্রিয়েশনের তৈরি 'পুষ্পা'।

প্রসঙ্গত, তামিলনাড়ুর জঙ্গলে জন্ম নেওয়া বহুমূল্য লাল চন্দন এবং তার পাচারকারীদের জীবনের বিষয় নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। লালচন্দন পাচারকারী পুষ্পার মাফিয়া হিসেবে উঠে আসা নিয়েই এই সিনেমা, যার নাম পুষ্পা, দি রাইজ৷ সিনেমাটির দ্বিতীয় পর্বও আসতে চলেছে খুব শ্রীঘই, এমনটাই জানিয়েছে নির্মাতারা। সারা ভারত ও বিদেশে ভারতীয় ছবি হিসেবে অল্প সময়ে আয়ের প্রায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। এই একটা ছবির আলোতেই ভারতের প্রায় সমস্ত ভাষাভাষি মানুষের বাড়িতে জনপ্রিয়তা অর্জন করে উঠতে পেরেছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন! স্বাভাবিকভাবেই এই ছবির উপর তৈরি হওয়া শাড়ি কিনতেও আগ্রহী হয়েছে ভারতের ফ্যাশন প্রেমী নেটিজেনরা৷ এখন দেখার পুষ্পার বক্সঅফিস হিটের মতোই 'পুষ্পা শাড়ি'ও কি বিক্রি হয় সারা দেশে!












Click it and Unblock the Notifications