Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌৯২তম অস্কারের বাছাই করা চলচ্চিত্রের তালিকায় নাম নেই ‘‌গল্লি বয়’‌–এর

‌৯২তম অস্কারের বাছাই করা চলচ্চিত্রের তালিকায় নাম নেই ‘‌গল্লি বয়’‌–এর

৯২তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের তালিকায় ভারতের নাম নেই। প্রথমে জোয়া আখতার পরিচালিত '‌গল্লি বয়’‌–এর নাম তালিকায় থাকলেও, এখন সেই ছবিটি অস্কারের মনোনীত ছবিত তালিকা থেকে ছিটকে গিয়েছে। মঙ্গলবার অ্যাকাডেমির পক্ষ থেকে বিভিন্ন বিভাগে বাছাই করা সিনেমার নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে জোয়া আখতারের '‌গল্লি বয়’‌–কে কোথাও দেখা যায় না। শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র, যেটি বিদেশি ভাষার সিনেমা বলে পরিচিত, সেই বিভাগে ২০২০ সালের অস্কারে প্রথমে স্থান পেয়েছিল জোয়ার এই ছবিটি।

‌৯২তম অস্কারের বাছাই করা চলচ্চিত্রের তালিকায় নাম নেই ‘‌গল্লি বয়’‌–এর


কিন্তু মঙ্গলবার অ্যাকাডেমির চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর দেখা যায় যে সেখানে ভারতের কোনও ছবির নাম নেই। তালিকাতে রয়েছে, দ্য পেন্টেড বার্ড (‌চেক রিপাব্লিক)‌, ত্রুথ অ্যান্ড জাস্টিস (‌এস্টোনিয়া)‌, লেস মিজারেবল (‌ফ্রান্স)‌, দোস হু রিমেইন্ড (‌হাঙ্গারি)‌, হানিল্যান্ড (‌নর্থ ম্যাসাডোনিয়া)‌, কর্পাস ক্রিস্টি (‌পোল্যান্ড)‌, বেনপোল (‌রাশিয়া)‌, অ্যাটলান্টিকস (‌সেনেগাল)‌, প্যারাসাইট (‌দক্ষিণ কোরিয়া)‌ এবং পেইন অ্যান্ড গ্লোরি (‌স্পেন)‌–এই ছবিগুলির নাম রয়েছে। এই ছবিগুলি ২০২০ সালের অস্কারে মনোনীত হয়েছে। ৯২তম অ্যাকাডেমিক পুরস্কারের জন্য তবে একদম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০২০ সালের ১৩ জানুয়ারি সোমবার এবং গ্র‌্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি হবে হলিউডের ডলবি থিয়েটারে রবিবার ৫ ফেব্রুয়ারি।

'‌গল্লি বয়’‌–এর নাম যখন তালিকায় ছিল তখন নিজেদের খুশি এবং উদ্দীপনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন ছবির মুখ্য দুই অভিনেতা রনবীর সিং ও আলিয়া ভাট। অস্কারে যাওয়ার সুযোগ তাঁদের কাছে ছিল বিরাট পাওনা। সোশ্যাল মিডিয়ায় দু’‌জনেই এ জন্য তাঁদের ভক্তদের ছবিটিকে পছন্দ করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। রনবীর–আলিয়া এর পাশাপাশি ভারতের ফিল্ম ফেডারেশন এবং বিচারকদেরও ধন্যবাদ জানান, তাঁরাই এই ছবিকে বাছাই করে ২০২০ সালের অস্কারে প্রবেশ করিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত '‌গল্লি বয়’‌ এই দৌড়ে পিছিয়ে পড়ল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+