'প্রেমে চড় থাপ্পড় তো চলেই,' সত্যিই কি তাই! তাপসী নিয়ে আসছেন আরও একটি 'পিঙ্ক'
কোন কারণে ডিভোর্স?.. 'তোমার স্বামীর কি কোনও পরকীয়া সম্পর্ক রয়েছে?'.. জবাব- 'না'। 'তোমার কি কোনও পরকীয়া সম্পর্ক রয়েছে?'.. জবাব-'না'। এরপরের প্রশ্ন, 'তাহলে তুমি বাড়ি ফিরতে চাইছ না কেন?' জবাবে উঠে আসে এক 'থাপ্পড়' এর কাহিনি। তাপসী পান্নু যে আরও একবার দর্শকদের মন কেড়ে নিতে চলেছেন তা জানান দিয়ে দিল অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়' ছবির ট্রেলার।

'পিঙ্ক' ছবিতে স্পষ্ট করা হয়েছিল একজন মহিলার 'না' এর অর্থ 'না'-ই! মহিলার আত্মমর্যাদায় আঘাতের কোনও ক্ষমা হয়না। ঠিক একই বার্তা নিয়ে অনুভব সিনহার ' থাপ্পড়' ছবির ট্রেলার হাজির। 'মুল্ক', ' আর্টিক্যাল ১৫' এর পর এবার অন্যধারার ছবিতে পরিচালক অনুভব সিনহা। আর ফের একবার 'মুল্ক' এর পর তিনি টিম-আপ করেছেন তাপসী পান্নুর সঙ্গে। এদিন 'থাপ্পড়' এর ট্রেলার মুক্তি পেলেও ছবি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ছবির গল্প ট্রেলার যা দেখা হয়েছে, তাতে বার্তা জলের মতো স্বচ্ছ্ব। কিন্তু পরিচালকের গল্প বলার ধরণই আরও একবার হল -মুখী করবে আম জনতাকে। এক সুষ্ঠু দাম্পত্য মুহূর্তে ভেঙে যেতে পারে তাতে নারী-পুরুষের ভেদাভেদে। শুধু সুষ্ঠ দাম্পত্য কেন, বিশ্বির যেকোনও ক্ষেত্রেই এই নারী -পুুরুষ ভেদাভেদ যে কতটা বিষাক্ত , তা আরও একবার স্পষ্ট করে দিয়েছে এই ফিল্ম। ট্রেলারের পর এবার ছবির মুক্তি ঘিরে শুরু দিন গোনার পালা।












Click it and Unblock the Notifications