‌‘‌থাপ্পড়’‌ সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ ছবি, টুইট জাভেদ আখতারের

সম্প্রতি মুক্তি পাওয়া '‌থাপ্পড়’‌ ছবির জন্য তাপসী পান্নু ও অনুভব সিনহা সকলের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। বলিউড সেলেবদের মধ্যে জাভেদ আখতারও একজন যাঁর এই ছবিটি ভালো লেগেছে এবং তিনি সোশ্যাল মিডিয়ায় '‌থাপ্পড়’ ও ছবির পরিচলক ও কলাকুশলীদের‌ নিয়ে ভালো ভালো কথাও লিখেছেন। তাপসী সেই টুইট শেয়ার করেছেন এবং জানিয়েছেন এটা তাঁর কাছে সেরা মুহূর্ত।

থাপ্পড় নিয়ে টুইট জাভেদ আখতারের


শুক্রবার '‌থাপ্পড়’‌ দেখার পর জাভেদ আখতার ছবির রিভিউ নিয়ে টুইটারে বলেন, '‌আজ আমি সাম্প্রতিক সময়ের সবচেয়ে সংবেদনশীল, বিচক্ষণ এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক সিনেমা দেখেছি, থাপ্পড় ছবিটি অত্যন্ত সুনির্দিষ্ট ও ভালো পরিবেশনকারী সিনেমা। ভারতীয় চলচ্চিত্রে এই ছবি একটি মাইলস্টোন, আমার অভিনন্দন রইল ছবির চুত্রনাট্যকর, পরিচালক, কলাকুশলী ও সব সদস্যদের জন্য।’‌ কিংবদন্তী গীতিকার ও সংলাপ রচয়িতা জাভেদ আখতারের কাছ থেকে এ ধরনের প্রশংসা পাওয়ার পর তাপসী বেশ উত্তেজিত। তাপসী পান্নু টুইটে বলেন, '‌এটা আমাদের কাছে হাত থেকে মাইক পড়ে যাওয়ার মতো মুহূর্ত!‌ এর থেকে ভালো প্রশংসা আর হতে পারে না।’‌

জাভেদ আখতারের আগে আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপও এই ছবির প্রশংসা করে টুইট করেছিলেন। আয়ুষ্মান লিখেছেন, '‌আমাদের প্রজন্মের জন্য থাপ্পড় খুবই গুরুত্বপূর্ণ ছবি। অনুভব স্যার আপনাকে প্রণাম। কুদোস’‌। বিভিন্ন জায়গাতেই '‌থাপ্পড়’‌ উচ্চ প্রশংসিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+