অভিমান নাকি অন্য কারণ! বলিউড থেকে ইস্তফা ‘‌থাপ্‌পড়’‌ পরিচালক অনুভব সিন্‌হা‌র

অভিমান নাকি অন্য কারণ! বলিউড থেকে ইস্তফা ‘‌থাপ্‌পড়’‌ পরিচালক অনুভব সিন্‌হা‌র

সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু যেন ঝড় বইয়ে দিয়েছে বলিউডের অন্দরমহলে। এতদিন যাঁরা ভেতরে ভেতরে গুমরাচ্ছিল আজ তাঁরাই প্রকাশ্যে ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন। অভিনেতা থেকে পরিচালক সকলেই এই স্বজন পোষণ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় পরিচালক অনুভব সিন্‌হা। একগুচ্ছ টুইটের মাধ্যমে পরিচালক ঘোষণা করেছেন যে তিনি বলিউড থেকে ইস্তফা নিলেন। এমনকী টুইটার প্রোফাইলের নাম বদলে করে দিয়েছেন '‌অনুভব সিন্‌হা (নট বলিউড)।’‌

অভিমান নাকি অন্য কারণ! বলিউড থেকে ইস্তফা ‘‌থাপ্‌পড়’‌ পরিচালক অনুভব সিন্‌হা‌র


অনুভব সিন্‌হার নাম শুনলেই প্রথমেই মনে পড়ে থাপ্পড় এবং আর্টিকাল ১৫–এর মতো সিনেমাগুলির কথা। তিনি টুইট করে জানিয়েছেন যে অনেক হয়েছে এবং তিনি বলিউড থেকে বিদায় নিয়েছেন। তিনি যে তাঁর কথায় দৃঢ়ভাবে অবস্থান করে র‌য়েছেন তা বোঝানোর জন্য তিনি টুইটারে নাম পরিবর্তনের স্ক্রিনশটও শেয়ার করেন।

অনুভব তাঁর টুইটারে লেখেন, '‌অনেক হয়েছে!‌ বলিউড থেকে আমি ইস্তফা নিলাম। যার যা ভাবার ভেবে নিন।’ এই টুইটের পর তাঁর ভক্তরা তাঁকে অনবরত টুইটের মাধ্যমে ভালো ছবি তৈরি থেকে বিরত হতে বারণ করনে। ‌আরও একটি টুইটে অনুভব জানান যে তিনি বলিউডের অংশ ছিলেন, কিন্তু তিনি কেন বলিউডে আসেন জানেন না, শুধু জানতেন তিনি ভালো ছবি তৈরি করতে চান। তাঁর বলিউড থেকে ইস্তফা দেওয়ার টুইটের পালটা জবাবে আরও এক প্রখ্যাত পরিচালক সুধীর মিশ্র লিখেছেন, '‌বলিউড আবার কী! আমি সিনেমার সঙ্গে যুক্ত হই সত্যজিত্‍ রায়, রাজ কাপুর, গুরু দত্ত, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, ঋষিকেশ মুখোপাধ্যায়, কে আসিফ, বিজয় আনন্দ, জাভেদ আখতার, তপন সিনহা, গুলজার, শেখর কাপুর, কেতন মেহতা, ভারতন এন অরবিন্দনের মতো পরিচালকের কাছে অনুপ্রাণিত হয়ে। আমার কাছে এটাই জগত। এই জগতেই আমি চিরকাল বাস করব।’‌ হংসল মেহতা লেখেন, '‌অনেক আগেই ছেড়ে দিয়েছি...তবে সত্যি বলতে কি এর তো কোনও দিনই কোনও অস্তিত্ব ছিল না।’‌

তবে এটা এখনও অস্পষ্ট যে খ্যাতনামা পরিচালক হঠাৎ করে কেন এ ধরেনর পদক্ষেপ করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+