ধন্যবাদ তেলঙ্গানা পুলিশ, হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বলিউডের অভিনন্দন
ধন্যবাদ তেলঙ্গানা পুলিশ, হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বলিউডের অভিনন্দন
শুক্রবারের সকালটা শুরু হয়েছে দেশবাসীর কাছে এক চমকপ্রদ খবর দিয়ে। হায়দরাবাদ ধর্ষণ কাণ্ডের চার অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে খতম হয়ে গিয়েছে। শুক্রবার সকালে এই খবর দেশবাসীর কাছে পৌঁছানো মাত্র সোশ্যাল মিডিয়ায় তেলঙ্গানা পুলিশকে অভিনন্দন জানিয়ে ঝড় তোলে নেটিজেনরা। মহিলা পশু চিকিৎসককে গণধর্ষণ করার পর এই চারজন তাঁকে জীবন্ত পুড়িয়ে মারে। আক্রান্তের দগ্ধ দেহ উদ্ধার হয় আন্ডারপাস থেকে। এরপর থেকেই গোটা দেশ ক্ষোভের মধ্যে ছিল। এদিন পুলিশ ওই চারজনকে ঘটনার পুনরাবৃত্তি করানোর জন্য ওই জায়গায় নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর গুলি চালায়।

খবরটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনরা তাঁদের খুশি ব্যক্ত করতে থাকেন। প্রত্যেকেই জানিয়েছেন যে আক্রান্ত ও তাঁর পরিবার সঠিক বিচার পেয়েছেন। সাধারণ নেটিজেনতো বটেই, এই ঘটনায় নিজেদের খুশি জাহির করেছেন বলিউড ও তামিল অভিনেতা–অভিনেত্রীরা। নাগার্জুন, রাকুল প্রীত সিং, ঋষি কাপুর, অনুপম খের থেকে শুরু করে আরও অনেকে। প্রত্যেকেই তেলঙ্গানা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। রাকুল প্রীত তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'ধর্ষণের মতো অপরাধ করে আর
কত দূরে দৌড়ে পালাবে....ধন্যবাদ তেলঙ্গানা পুলিশ।’ অনুপম খেরও তাঁর টুইটারে তেলঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ঋষি কাপুর টুইট করে বলেছেন, 'ব্রাভো তেলঙ্গানা পুলিশ। আমার অভিনন্দন।’
সূত্রের খবর, এনকাউন্টারের আগে অভিযুক্তদের মধ্যে একজন পুলিশ অফিসারের বন্দু ক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ জানায়, আত্ম–রক্ষার জন্যই তাদেরকে এনকাউন্টার করা হয়। বৃহস্পতিবার রাত আড়াইটের সময় ৪৪ নম্বর জায়ীয় সড়কে এই ঘটনাটি ঘটে। সাইবারাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার এই খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, 'হায়দরাবাদ ধর্ষণের চারজন অভিযুক্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ করতে গিয়ে মারা গিয়েছে।’












Click it and Unblock the Notifications