ফের অভিনয়ে এই তৃণমূল নেতা ! সৌজন্যে দেবের ছবি
বাঙালির একটা গোটা প্রজন্মকে 'জীবনমুখী' গানে বুঁদ করে রেখেছিলেন তিনি । তাঁর সুর, কথার জাদুতে বাঙালির কৈশোর নতুন মানে খুঁজে পেয়েছে। গায়ক কবীর সুমন এভাবে পথ চলতে চলতে অনুপ্রেরণা যুগিয়েছেন অনেককেই।
বাঙালির একটা গোটা প্রজন্মকে 'জীবনমুখী' গানে বুঁদ করে রেখেছিলেন তিনি । তাঁর সুর, কথার জাদুতে বাঙালির কৈশোর নতুন মানে খুঁজে পেয়েছে। গায়ক কবীর সুমন এভাবে পথ চলতে চলতে অনুপ্রেরণা যুগিয়েছেন অনেককেই। এরপর রাজনীতিতে পদার্পণ। সেখান থেকে তৃণমূল নেতা বলে পরিচিতি। তবে এরপরেও রাজনীতির সঙ্গে অভিনয়জগতে পাওয়া গিয়েছে কবীর সুমনকে।

নেতা হওয়ার পাশাপাশি অভিনেতা হিসাবেও কবীর সুমন যথেষ্ট নজর কেড়েছেন।'রঞ্জনা আমি আর আসব না','জাতিস্মর' ছবিতে কবীর সুমনের অভিনয় ও গান রীতিমত নজর কেড়েছিল। এবার ফের একবার অভিনয় জগতে ফিরছেন কবীর সুমন। দেবের ছবি 'হবু চন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী'-তে অভিনয় করতে চলেছেন কবীর সুমন।

ছবিতে রাজা হবুচন্দ্রের চরিত্রে থাকছেন দেব নিজে। রানির ভূমিকায় থাকছেন দেবের বান্ধবী রুক্মিনী। ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ইতিমধ্যেই কাস্টিং এর কাজ শেষ করে ফেলেছেন বলে জানা গিয়েছে। ছবির শ্যুটিং এর একটা বড় অংশ হায়দরাবাদের রামোজি ফিল্মসিটিতে শ্যুট হতে চলেছে।












Click it and Unblock the Notifications