রিঙ্কুকে ধন্যবাদ, তবে বিয়েটা কবে?' শাহরুখের এই প্রশ্নেই কেন এখন সরগরম নেটদুনিয়া? জানুন

বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর কথার রস, বুদ্ধি আর হাস্যরস সবসময়ই ভক্তদের মন জয় করে। এবারও তার ব্যতিক্রম হল না। ৬০তম জন্মদিনে অসংখ্য শুভেচ্ছার ভিড়ের মাঝেও নজর কাড়ল ক্রিকেটার রিঙ্কু সিংয়ের শুভেচ্ছা বার্তা। আর সেই বার্তার উত্তরে শাহরুখ এমন এক মন্তব্য করলেন, যা মুহূর্তে ভাইরাল।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে রিঙ্কু লিখেছিলেন
দ্য বেস্ট এভার! হ্যাপি বার্থ ডে @iamsrk স্যার। আর তাতেই নেট দুনিয়ায় ঝড় তোলে শাহরুখের জবাব। "থ্যাঙ্ক ইউ রিঙ্কু, লটস অফ লাভ... অ্যান্ড শাদি কব হ্যায়?

কেন এই মন্তব্য নিয়ে এত আলোচনা? কারণ, রিঙ্কু সিং নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন!
২০২৫ সালের নভেম্বরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটে ব্যস্ততার কারণে তা এখন আগামী বছরে হওয়ার সম্ভাবনা। আর তাই শাহরুখের প্রশ্ন যেন ঠিক জায়গায় সঠিক তীর।

নেটিজেনরা তো বলেই ফেলেছেন "কিং খান শুধু স্টার নন, তিনি টাইমিংয়ের রাজা!"

শাহরুখ শুধু একজন অভিনেতা নন, তিনি কলকাতা নাইট রাইডার্সের মালিক।
রিঙ্কু সিং দলটির অন্যতম উজ্জ্বল তারকা।
তাই দুজনের বন্ধুত্বপূর্ণ টানাপড়ন আগে থেকেই নজরে।

ভক্তরা লিখছেন "এসআরকের সবার সঙ্গে এই মধুর সম্পর্কটাই তাঁকে আলাদা করে।"

চলতি বছরের জুনে লখনউয়ের 'দ্য সেন্ট্রাম' হোটেলে রিঙ্কুর বাগদান সম্পন্ন হয়। তাঁর হবু স্ত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। বিয়ে আপাতত স্থগিত আগামী বছর পর্যন্ত।

রিঙ্কু ২০২৩ সালে ভারতীয় জাতীয় দলে প্রথম অংশগ্রহণ করেন ও উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।

শাহরুখের জন্মদিনে শুভেচ্ছায় ভেসেছে সোশ্যাল মিডিয়া
রিঙ্কু ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বাংলার নিজের ছেলে ও ভারতের কোচ গৌতম গম্ভীর।
তাকে জবাব দিতে গিয়েও শাহরুখের আবেগ ধরা পড়েছে।

গ্ল্যামার, সাফল্য, খ্যাতি সব ছাপিয়ে তাঁর কথার উষ্ণতা, হালকা মজা আর মানুষকে হাসানোর ক্ষমতাই তাকে কিং খান করে তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+