তাঁর বায়োপিকে অভিনয় করুন দীপিকা পাডুকোন, চান সানিয়া মির্জা

২৭ বছরের সানিয়ার কথায় নিজের জীবন নিয়ে একটু রক্ষণশীল তিনি। আর সেই কারণেই সম্প্রতি তাঁর জীবনী নিয়ে এক পরিচালক সিনেমার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছেন সানিয়া।
শিশদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে সানিয়া বলেন, "আমার জীবনের উপরে কোনও সিনেমা তৈরি হোক আমি চাই না। আমি আমার জীবন খুব ব্যক্তিগত রাখতে ভালবাসি। আমার জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য আমি সবার সাথে ভাগ করে নিতে চাই না। সম্প্রতি এক ফিল্ম নির্মাতার থেকে প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি না বলে দিয়েছি।"
তবে একইসঙ্গে এটাও জানিয়েছেন সানিয়া, "তবে জানি না ভবিষ্যতে যদি আমার মন পরিবর্তন হয়। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন বড়পর্দায় আমার চরিত্রে আমি কাকে দেখতে চাইব তাহলে আমি বল দীপিকা পাডুকোন।"
সম্প্রতি খেলোয়াড়দের নিয়ে বহু ছবিই বলিউডে হয়েছে। 'পান সিং তোমার', 'ভাগ মিলখা ভাগ' , 'মেরি কম'-এর মতো ছবি তৈরি হয়েছে। সানিয়া মির্জা ভারতের অত্যন্ত জনপ্রিয় টেনিস, তারকা। তাই তাঁর জীবনী নিয়ে ছবি বানানোর জন্য উৎসুক অনেক পরিচালকই। কিন্তু এখন সানিয়া মন বদলানোর অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।












Click it and Unblock the Notifications