পয়লা অগাস্ট থেকে সমস্ত তেলুগু সিনেমার শ্যুটিং বন্ধ, মন খারাপ সিনেমা প্রেমীদের

পয়লা অগাস্ট থেকে সমস্ত তেলুগু সিনেমার শ্যুটিং বন্ধ, মন খারাপ সিনেমা প্রেমীদের

সিনেমা প্রেমীদের জন্য মাসের শেষে বেশ দুঃসংবাদ! ভারতীয় সিনেমার ক্ষেত্রে, দক্ষিণের শিল্প একের পর এক অতুলনীয় ছবি দর্শকদের উপহার দিয়েছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই ছবির শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু কেন নিলেন এমন সিদ্ধান্ত? তাঁদের এই সিদ্ধান্তে সিনেমাপ্রেমীদেরা খুবই কষ্ট পেয়েছেন। সিনেমা ও চলচ্চিত্র শিল্পের ক্ষতির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা! ছবি হিট হওয়ার পরও কেন লোকসানের মুখে পড়তে হয়?

পয়লা অগাস্ট থেকে ছবিটির শুটিং বন্ধ

পয়লা অগাস্ট থেকে ছবিটির শুটিং বন্ধ

তেলেগু চলচ্চিত্র নির্মাতারা পয়লা অগাস্ট থেকে ছবিটির শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। চলচ্চিত্র শিল্পের পুনর্গঠনের জন্য এটি করা হচ্ছে। বর্তমান সময় সিনেমা তৈরি করার জন্য খরচ অনেক ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত কোভিডের কারণে সিনেমা হল থেকে আয় অনেকটাই কমে গেছে। সিনেমা হলের মালিকদের বড় ক্ষতির সম্মুক্ষীন হয়েছে। অনেক নির্মাতারাই তাঁদের ছবিকে ওটিটিতে প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে। এই ক্ষতি পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে আবারও শুটিং শুরু হবে তা কিন্তু জানা যায়নি।

 জারি প্রেস নোটও

জারি প্রেস নোটও

এই ঘটনার কারণে একটি প্রেস নোটও জারি করা হয়েছে। তাতে বলা আছে, করোনার কারণে দাম বেড়েছে অনেক জিনিসের। বদলেছে অনেক জিনিসও। আর সেই কারণেই অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে সিনেমা। এমন পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। চলচ্চিত্র মুক্তি দেওয়া খুব প্রয়োজন। এতে মনোরম পরিবেশের সৃষ্টি হয়। গিল্ডের সমস্ত সদস্য পয়লা অগাস্ট ২০২২ থেকে শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সমাধান না পাওয়া পর্যন্ত এটি সিদ্ধান্তে বহাল থাকব।

 বাধার মুখে পরতে পারে কোন কোন সিনেমা

বাধার মুখে পরতে পারে কোন কোন সিনেমা

তেলেগু চলচ্চিত্র নির্মাতারাও সিদ্ধান্ত নিয়েছিলেন যে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দশ সপ্তাহ পরে ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্র মুক্তি পাবে। আসলে মহামারীর কারণে অনেক ছবির শুটিং বন্ধ হয়ে গেছে। যার কারণে কোটি কোটি টাকা লোকসান হয়েছে চলচ্চিত্র নির্মাতাদের। জানা গিয়েছে, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় দু'হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে, এটি ফেরত পেতে অনেক সময় লাগবে। এমন সিদ্ধান্তের কারণে 'সালার', 'প্রজেক্ট কে', 'হিট ২' সিনেমা বাধার মুখে পরতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+