জনসমক্ষে পোশাক খুলতে শুরু করলেন অভিনেত্রী! তারপর যা হল
অভিনয়ের দুনিয়ায় লাইমলাইটের ঝলকানি যতটাই উজ্জ্বল , ততটাই গভীর অন্ধকার থাকে এর পিছনে। এই ফিল্মের দুনিয়াতে পরিচিত পাওয়ার রাস্তাটা মোটেও সহজ নয়।
অভিনয়ের দুনিয়ায় লাইমলাইটের ঝলকানি যতটাই উজ্জ্বল , ততটাই গভীর অন্ধকার থাকে এর পিছনে। এই ফিল্মের দুনিয়াতে পরিচিত পাওয়ার রাস্তাটা মোটেও সহজ নয়। আর পরিচিতি পেলে তাকে জনপ্রিয়তায় রূপান্তরিত করতে পারার রাস্তাটা আরও কঠিন হয়ে যায়। আর সেই লড়াইয়ের পথটা অনেকের কাছেই দুঃসহ হয়ে ওঠে। এমনই এক জন অভিনেত্রী অন্ধ্রপ্রদেশের শ্রী রেড্ডি। যিনি স্থানীয় অভিনেতাদের সুযোগ দেওয়া দাবিতে দেখালেন এক অন্য রকমের প্রতিবাদ।

হায়দরাবাদের বানজারা হিলসে রয়েছে ফিল্ম চেম্বার অফিস। সেখানে অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিনেত্রী শ্রী রেড্ডি। আর এই বিক্ষোভের ধরণ এক্কেবারে অন্যরকমের। শ্রী রেড্ডি এদিন রীতিমত জনসমক্ষে পোশাক ছিঁড়ে ফেলে ক্ষোভে ফুঁসে ওঠেন। তাঁর দাবি , স্থানীয় কলাকুশলীদের ছবিতে সুযোগ দিতে হবে। আর বহুদিন ধরে তেলুগু সিনেমাতে তা হচ্ছে না বলেই তাঁর এমন প্রতিবাদ।
শ্রী রেড্ডির প্রোফাইলে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে , তিনি নিজের বেগটি আরেকজন মহিলার হাতে দিয়ে, ফিল্ম চেম্বার অফিসের সামনেই পোশাক খুলতে শুরু করেছেন। ঘটনার পরই শ্রী রেড্ডির বিরুদ্ধে ২৯৪ ধারায় মামলা দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আপত্তিকর কাণ্ড ঘটাবার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications