বড় পর্দার তুলনায় টেলিভিশন বেশি ভাল মাধ্যম, এমনটাই মনে করেন বিগ বি

বড় পর্দার তুলনায় টেলিভিশন বেশি ভাল মাধ্যম, এমনটাই মনে করেন বিগ বি
মুম্বই, ১৮ জুন : ছোটপর্দায় সঞ্চালনার পর এবার ধারাবাহিকে হাতে খড়ি হতে চলেছে বলিউডের অভিজ্ঞ অভিনেতা অমিতাভ বচ্চনের। 'যুদ্ধ' ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বড়পর্দাই বিগ বি কে পরিচিতি দিয়েছে। তবে, বিগ বির মতে ছোটপর্দার প্রসার বেশি, তাই টেলিভিশনকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

৭১ বছরের এই সফলতম অভিনেতার কথায়, "টেলিভিশন বা ছোট পর্দাকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমি যতটা বুঝি টেলিভিশনের ক্ষেত্রে বিষয়বস্তুই রাজা। যার কাছে সবচেয়ে ভাল বিষয় বস্তু বা চিত্রনাট্য থাকবে তার সাফল্য আসবেই।"

অমিতাভ বচ্চনের কথায়, আটশো খানা টেলিভিশন চ্যানেল একে অপরের সঙ্গে লড়াই করছে। ছোটপর্দায় প্রতিযোগিতাও অনেক বেশি। আর এই প্রতিযোগিতাই তাঁর মতো অভিনেতার ক্ষেত্রে নতুন কিছু করার উদ্দীপনা জোগায় বলেও মনে করেন বচ্চন।

টিআরপি বুঝি না, শুধু এটুকু জানি ক্যামেরা চলতে শুরু করলে আমার কী করণীয়

এদিন ছোটপর্দায় প্রশংসায় মন খুল কথা বলেন বিগ বি। তিনি বলেন, "আমার মনে হয় টেলিভিশন ছায়াছাবির থেকে ভাল মাধ্যম। যদিও এবিষয়ে আমার জ্ঞান অত্যন্ত সীমিত তবু যেটুকু জানি তা হল ভারতীয় ছোটপর্দা থেকে যে আয় হয় তা চলচ্চিত্র জগতের আয়ের তিনগুন। টেলিভিশন দুনিয়ার প্রসার, প্রভাবের সবেমাত্র সূচনা হয়েছে।"

'যুদ্ধ'-এ ইমারতি শিল্পের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। সৃজনশীলতার বিষয়ে বলিউডের দুই অতি পরিচিত নাম অনুরাগ কাশ্যপ ও সুজিত সরকার সহযোগিতা করবেন। তিঘমাংশু ধুলিয়া, সারিকা, নওয়াজুদ্দিন সিদ্দিকিকে সহ অভিনেতা হিসাবে দেখা যাবে।

বড়পর্দার থেকে ছোটপর্দা কি খানিকটা নিরাপদ? এই প্রশ্নের উত্তরে অবশ্য বিগ বির স্পষ্ট জবাব, "সৃজনশীল ক্ষেত্রে থাকলে এ পৃথিবীতে কোনও কিছুই নিরাপদ নয়। আমরা সতর্কতা অবলম্বল করি। একটা নির্দিষ্ট সময় আছে যখন একজন শিল্পী খ্যাতির শীর্ষে ওঠে আবার অসফল হওয়াটাই একইভাবে হয়। শিল্পী সত্তা নিয়ে থাকতে গেলে প্রতিনিয়ত ভাগ্যের সঙ্গে জুয়া খেলতে হবে।"

যদিও 'টিআরপি' তত্ত্ব আজ পর্যন্ত তাঁর বোধগম্য হয়না বলেই জানালেন বচ্চন। বললেন, "আমি জানি না এই টিআরপি বিষয়টা কাজ কিভাবে করে। আমি শুধু এটুকু জানি, ক্যামেরা চলতে শুরু করলে আমার কী করণীয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+