এবার টলিউডে পা রাখতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে তিনি মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী, যে খবরে খুশি হয়েছেন অনুগামীরা। জানা গিয়েছে দেবের সিনেমায় দেখা মিলবে সৌমিতৃষার। এর আগেও অনেক টেলিভিশন অভিনেত্রীকে সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। যেমন- শ্বেতা ভট্টাচার্যকে প্রজাপতি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে, এবার টেলিভিশন অভিনেত্রী মিঠাইকে দেখা যাবে বড় পর্দায় ।

পরিচালক অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান’ ছবিতে অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। টনিক, প্রজাপতির মতন হিট সিনেমা প্রযোজক অতনু চৌধুরীকে থাকবেন প্রযোজনার ভূমিকায়। জানা গিয়েছে, ৩১ মে মিঠাই ধারাবাহিকের শেষ শুটিং হবে।

soumitrisha kundu


এক সংবাদমাধ্যমকে টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা জানিয়েছেন, প্রযোজক অতনু রায়চৌধুরী একদিন তাকে ফোন করে বলেন যে সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কিছু ভাবছেন কিনা। বড় পর্দায় অভিনয়ের করবার কথা শুনে আর না বলেননি অভিনেত্রী। আর তাছাড়া পরিচালক হিসেবে তিনি অভিজিৎ সেন কেও খুব পছন্দ করেন। কয়েক বছর আগে অতনু সেনের সঙ্গে যোগাযোগও করেছিলেন, যদিও সেই সময়ে তিনি তেমন সুযোগ পাননি। তাই এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। মিঠাই ধারাবাহিক অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।

'প্রধান’ সিনেমায় দেব, সৌমিতৃষা ছাড়াও দেখা মিলবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের। অগাস্ট মাস থেকে সিনেমা শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। শীতকালে ছবিটি মুক্তি পাবে।

soumitrisha kundu

অপরদিকে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে অন্বেষা হাজরা অর্থাৎ ঊর্মি সকলের মন জয় করেছিলেন। কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে ধারাবাহিকটি। তবে এবার অন্বেষা হাজরাকে দেখা যাবে স্টার জলসায়। ইতিমধ্যে চ্যানেলের তরফে ধারাবাহিকের প্রোমো কিন্তু সামনে চলে এসেছে। নতুন ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা। এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দুই বোনের গল্প নিয়েই তৈরি হয়েছে সন্ধ্যাতারা। ধারাবাহিক এখানে অন্বেষা নাম হয়েছে সন্ধ্যা, অমৃতা হলেন তার ছোট বোন, তাঁর নাম তাঁরা। দুই বোনের মধ্যে কিন্তু খুব মিল। তাঁদের মা অনেক কষ্ট করেই বড় করেছেন তাদের তার দুই মেয়েকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+