বেশ্যাবৃত্তির বিতর্ক পিছনে ফেলে বিয়ের পথে এগোচ্ছেন অভিনেত্রী শ্বেতা! হবু বর কে জানেন

আরও এক সুখবর বলিউডে। এবার প্রেমে আবদ্ধ হওয়ার কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। ২০০২ সালে 'মকড়ি' ছবিতে সকলে তাঁকে দেখেছিলেন শিশুশিল্পী হিসাবে।

আরও এক সুখবর বলিউডে। এবার প্রেমে আবদ্ধ হওয়ার কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। ২০০২ সালে 'মকড়ি' ছবিতে সকলে তাঁকে দেখেছিলেন শিশুশিল্পী হিসাবে। পরবর্তীকালে হায়দরাবাদে বেশ্য়াবৃত্তির চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এই অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তবে সেই সমস্ত পুরনো বিতর্ককে পিছনে ফেলে এবার বিয়ের পথে শ্বেতা।

বেশ্যাবৃত্তির বিতর্ক পিছনে ফেলে বিয়ের পথে এগোচ্ছেন অভিনেত্রী শ্বেতা! হবু বর কে জানেন

জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্বেতা বিয়ে করতে চলেছেন তাঁর বয়ফ্রেন্ড রোহিত মিত্তলকে। গত ৪ বছর ধরে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। পেশাগতভাবে রোহিতও ফিল্মমেকার। একটি শর্ট ফিল্মের মাধ্যমে রোহিতের সঙ্গে শ্বেতার আলাপ বলে জানা গিয়েছে। এজন্য অবশ্য় ঘটকালী নাকি কিছুটা করে দিয়েছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ! সম্পর্কে প্রথমে প্রেমের প্রস্তাব দেন শ্বেতাই। পরে তার উত্তরে রোহিতও সম্মতি জানায়। তবে দুজনে প্রেমের বিষয়টি নিয়ে খোলামেলা উত্তর দিলেও, বিয়ে কবে করছেন তা এখনও পর্যন্ত জানাননি।

Mine 💖 Happy birthday @rohitmittal2607

A post shared by Shweta Basu Prasad (@shwetabasuprasad11) on

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা নিজের সম্পর্কের বিষয়টি স্বীকার করে নেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই রোহিতের সঙ্গে শ্বেতার ছবি দেখা যাচ্ছিল। যদিও প্রেম নিয়ে বেশি ঢাতপেটাতে চাইছেন না রোহিত , শ্বেতা দুজনেই! শেষবার স্ক্রিনে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ২০১৭ সালের ছবি 'বদরিনাথ কি দুলহানিয়া' -তে। এরপর তাঁকে 'তাশকেন্ত ফাইলস'-এ দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+