'বজরঙ্গি ভাইজান'-এ সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী, এখন ২ বছরের জন্য জেলে

জালিয়াতির অভিযোগে ২ বছরের জেল হল বলিউড অভিনেত্রী অলকা কৌশলের। 'বজরঙ্গি ভাইজান'ছবিতে করিনার মায়ের ভূমিকায় এবং ' কুইন' ছবিতে কঙ্গনা রানাওয়াতের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।

জালিয়াতির অভিযোগে ২ বছরের জেল হল বলিউড অভিনেত্রী অলকা কৌশলের। 'বজরঙ্গি ভাইজান'ছবিতে করিনার মায়ের ভূমিকায় ও ' কুইন' ছবিতে কঙ্গনা রানাওয়াতের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। এছাড়াও হিন্দি সিরিয়ালের দুনিয়ায় অলকা কৌশল একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসাবে পরিচিত। আর দুর্নীতির দায়ে এখন সেই লাইমলাইটের দুনিয়া থেকে দূরে কারাগারে বন্দি জীবন কাটাতে চলেছেন তিনি।

টিভি সিরিয়ালের ঝলমলে দুনিয়া থেকে দূরে এখন কারাবাসে এই অভিনেত্রী , জানেন কেন

অলকার বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা চেক বাউন্সের অভিযোগ রয়েছে। এই অভিযোগ এনেছেন লুধিয়ানার অবতার সিং নামে এক ফুলচাষি। অবতারের দাবি ,একটি টিভি সিরিয়ালের জন্য অলকা ও তাঁর মা ৫০ লক্ষ টাকা ধার করেছিলেন। টাকা ফেরত দিতে অবতারকে দুটি ২৫ লক্ষ টাকার চেক দেন অলকা। আর সেই চেক বাউন্স করে।

এর পরই অভিনেত্র্রীর বিরুদ্ধে অভিযোগ করেন অবতার। অলকার বিরুদ্ধে আর্থিক তছরুপ ও জালিয়াতির অভিযোগ করেন অবতার । এছাড়াও চুরির মামলাও দায়ের করা হয়েছে। এর আগে, ২০১৫ সালে পাঞ্জাবের একটি নিম্ন আদালতে এই অভিযোগে দোষী প্রমাণিত হন অলকা ও তাঁর মা। তারপর সাঙ্গরুর আদালতে আপিল করেন অভিনেত্রী । তবে এবারেও সঙ্গরু জেলা আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+