নীল নয়, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘ইশকওয়ালা লাভ’–এ মজলেন তৃণা সাহা, ব্যাপারটা কি বলুন তো?
নীল নয়, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘ইশকওয়ালা লাভ’–এ মজলেন তৃণা সাহা, ব্যাপারটা কি বলুন তো?
টলিউড ও টেলিপাড়ার জনপ্রিয় মুখ তৃণা সাহা এবার কি তবে পাড়ি দিলেন বলিউডে? তাও আবার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। কৌতুহলী দর্শকদের জানিয়ে রাখি তৃণা সাহা বলিউডে পা না দিলেও, বি-টাউন অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে রিলসের খেলায় মেতেছেন। 'ইশকওয়ালা লাভ'-সিদ্ধার্থের সঙ্গে রোম্যান্স করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন তৃণা।
সিদ্ধার্থের সঙ্গে রিলস করলেন তৃণা
'খড়কুটো' নায়িকা গুনগুন ওরফে তৃণা সাহা ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সুন্দরী নায়িকার চুলবুলি চরিত্র মন কেড়েছে দর্শকদের। আসলে দিন কয়েক আগে এক বিজ্ঞাপনের শুটে মুম্বই গিয়েছিলেন তৃণা। 'জোশ' অ্যাপের জাতীয় প্রচারের বিজ্ঞাপনে তৃণাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও হংসিনি মোতওয়ানির সঙ্গে। আর এঁদের সঙ্গ দিয়েছেন জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। এই শুটিংয়ের ফাঁকেই সিদ্ধার্থের সঙ্গে রিলস তৈরি করার সুযোগ হাতছাড়া করেননি তৃণা। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের 'ইশকওয়ালা লাভ' গানে নাচ করেছেন দু'জনে।

বাঙালি সাজে তৃণা সাহা
তৃণাকে দেখা গিয়েছে খাঁটি বাঙালি সাজে। পরনে লাল পাড় সাদা শাড়ি আটপৌরে করে পরা, মাথায় খোঁপা করে ফুলের মালা লাগানো, কপালে টিপ, হাত ভর্তি চুড়ি। আর সিদ্ধার্থের লুক পুরো ক্যাজুয়াল। জিন্স, টি শার্টের সাথে বুক খোলা শার্ট পরেছেন। এটা বলা কিছু ভুল হবে না যে তৃণার জীবনে এটা একটি অনন্য সুযোগ।
জোশ অ্যাপ
খুব জলদি টিকটকের জায়গা নেবে জোশ বলে আশা। সেই অ্যাপের প্রোমোশনাল ভিডিওতে দেশের নানা সংস্কৃতির ছাপ তুলে ধরা হয়েছে। আর তাতে টলিউড থেকে গিয়েছিলেন তৃণা বাংলার সংস্কৃতির ছাপ রাখতে। তৃণা এ প্রসঙ্গে বলেছেন, তিনি জোশ অ্যাপের সঙ্গে এ ধরনের কাজ করতে পেরে খুবই খুশি। বিশেষ করে সিদ্ধার্থ ও হংসিনীর মতো জাতীয় স্তরের অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেও খুব উৎসাহিত।

তৃণার পরবর্তী কাজ
খুব শীঘ্রই তৃণাকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরঙ্গের নাম রে'-তে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। সিনেমায় শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আর তাঁর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তৃণা। এমনিতে তৃণার 'খড়কুটো' ধারাবাহিকের গুনগুন চরিত্র দর্শকদের বেশ পছন্দের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications