১৩ মে মুক্তি পাবে ‘হৃদপিণ্ড’ , কে কে অভিনয় করেছেন সিনেমায়
১৩ মে মুক্তি পাবে ‘হৃদপিণ্ড’ , কে কে অভিনয় করেছেন সিনেমায়
টেলিভিশনে কিন্তু বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ প্রান্তিক বন্দ্য়োপাধ্যায়ের। তিনি যে শুধু ছোট পর্দায় অভিনয় করছেন, তা নয়। তিনি বড় পর্দাতেও কিন্তু অভিনয় করে থাকেন। এবার তিনি নতুন সিনেমায় আসছেন, ছবির নাম 'হৃদপিণ্ড’। যদিও এটি সকলের জানা। কারণ এটি প্রায় দু’বছর আগে সিনেমার শুটিং করা হয়েছিল। মুক্তির অপেক্ষায় অপেক্ষারত ছিল সিনেমাটি।

জানা গিয়েছে, চলতি বছরের ১৩ মে মুক্তি পাবে ছবিটি। সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় –সহ অন্যান্যরা। নতুন ছবিতে অভিনেতার নাম হয়েছে ঋক। তবে, মুক্তির জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।
অপরদিকে, আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তবে তবে তা কিন্তু ছোটপর্দায় নয়, তাঁদের দেখা মিলবে বড় পর্দাতেই। ছবির নাম 'হৃদয়পুর'। ছবিটি পরিচালনা করেছেন সৌমজিৎ আদক।তবে কি নিয়ে ছবির গল্প ছবির গল্পটি গড়ে উঠেছে? একটি খুনকে কেন্দ্র করে গড়ে উঠছে ছবির গল্প। তারপরে প্রেম রহস্য তো আছেই। কোন চরিত্রে দেখা মিলবে সৌরভের? অভিনেতা শহরের একজন ছেলে। চাকরি সূত্রে গ্রামে যেতে হয় তাকে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় মোড়লের মেয়ের। নাম শ্রেয়া। সেখানে তাঁর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় নায়কের। সেখান থেকেই শুরু হয় রহস্য। প্রেম নাকি প্রতিশোধ কী লুকিয়ে আছে তা জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি।
সৌরভ দর্শনা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন-সহ অন্যান্য কলা কুশলীরা। খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। কলকাতার আনাচে কানাচে হবে ছবির শুটিং বলে জানা গিয়েছে। নতুন ছবিটির প্রযোজনা করছেন প্রদীপ বাজাজ ও অরিজিৎ বোস। হোয়াইটস ফেদারস প্রোডাকশন ও কলকাতা ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে 'হৃদয়পুর'। অপেক্ষায় ভক্তরা।অপরদিকে, সোহম-স্বস্তিকারও এক নতুন সিনেমা আসছে। সিনেমাটির পরিচালনা করেছেন অর্জুন দত্ত ।পরিচালকের এই ছবিটি কিন্তু তৃতীয় ছবি। অভিনেত্রীর সঙ্গে পরিচালকের কাজ এটি দ্বিতীয়। এই ছবির একটি গানও মুক্তি পেয়েছে, নাম 'শোন শোন'। ছবির গল্পটি অন্যান্য গল্পের তুলনায় একটু আলাদা রকমের। অনুগামীরা জানতে চাইছেন, কী গল্প লুকিয়ে আছে এই সিনেমায়। এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমায় গল্প।
অভিনেতা প্রান্তিক পরিচালক রাজা চন্দের হার মানা হার সিনেমাতেও অভিনয় করেছেন। সায়ন্তন ঘোষালের আসন্ন সিনেমা 'সম্পূর্ণা’তে অভিনয় করছেন প্রান্তিক। এখন কিন্তু নায়কের হাতে অনেকগুলি কাজ। যা নিয়ে তিনি ভীষণ ব্যস্ত।












Click it and Unblock the Notifications