মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মঘাতী টেলি অভিনেতা কুশল পাঞ্জাবি
মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মঘাতী টেলি অভিনেতা কুশল পাঞ্জাবি
আত্মহত্যা করলেন জনপ্রিয় টেলি অভিনেতা কুশল পাঞ্জাবি। তাঁকে শেষবারের মতো 'ইশক মে মরজাওয়া’ ধারাবাহিকে আইনজীবী ড্যানি মনচন্দার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার রাতে তিনি আত্মঘাতী হন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

রিয়ালিটি শো 'জোর কা ঝটকা’ তে বিজয়ী হওয়ার পরেই লাইমলাইটে এসে পড়ে কুশলের উপর। এ ছাড়াও 'ঝলক দিখলা যা’–সহ বেশ কিছু রিয়ালিটি শোতে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। সিরিয়াল, রিয়ালিটি শোর পাশাপাশি ফারহান আখতার পরিচালিত 'লক্ষ্য’, কর্ণ জোহর পরিচালিত 'কাল’ এবং 'ধান ধা না ধান গোল’–এও অভিনয় করেছিলেন কুশল। ২০১৫ সালে ইউরোপিয়ান প্রেমিকা অড্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুশল। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে। কুশলের আত্মঘাতী হওয়ার দু’দিন আগেই তিনি তাঁর ছেলের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন।












Click it and Unblock the Notifications