‘ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি’! কুড়ুল হাতে ‘নতুন বিশ্ব’র খোঁজ দিতে ‘খাদান’ নিয়ে আসছেন দেব

আরজি কর কাণ্ডের জেরে পিছিয়েছে দেবের 'খাদান' সহ একাধিক ছবির কাজ। কিন্তু আর নয়। এবার অবশেষে 'খাদান'-এর টিজার প্রকাশ্যে আনলেন অভিনেতা দেব। কদিন আগেই সৌদি আরবে ছুটি কাটানোর সময় দেব 'বড় গলা' করে ঘোষণা করেছিলেন, খাদানের টিজার মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তাঁর টিম। এমনকী, সেই সময় এটাও লিখেছিলেন, এই মুহূর্তে মৃত তরুণী চিকিৎসকের জন্য বিচার চাওয়া সবচেয়ে বেশি দরকার। ১২ অগাস্ট এই পোস্টটি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেতা। তবে এর ১৫ দিনের মধ্যেই সিদ্ধান্তে বদল। 'খাদান'-এর টিজার মুক্তি পেল বৃহস্পতিবার।

'খাদান'-এর হাত ধরেই প্রথম কোনও ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ করলেন অভিনেতা দেব। এবার প্রতিবাদের শহরে 'খাদান' চমক দিলেন দেব। টিজারে তাঁর অ্যাকশন শট দেখে মুগ্ধ অনুরাগীরা। দর্শকের মনও ইতিমধ্যে জয় করে নিয়েছে 'খাদান'-এর টিজার।

Teaser of Khadan

ছবি সৌজন্য- দেব/ফেসবুক

টিজারে দেখা গেল, বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়লাখনি, শোনা গেল সাইরেনের আওয়াজ। হঠাৎই কেঁপে উঠল বিস্ফোরণে। এরপরই দেখা মিলল কয়লা বোঝাই বেশকয়েকটা লরির। কুঠার হাতে এলেন দেব। বললেন, 'যে একা সব সয়, ওহিই সর্দার হয়'। এরপরই কয়লাখনির স্তুপের উপর উঠে মোহন অর্থাৎ যিশুকে পাশে নিয়ে শ্যাম অর্থাৎ দেব বললেন, 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, বলে কী ভেবেছিস! অ্যাকশনটা ভুলে গিয়েছি?' এরপরই মার কাটারি অবতারে ধরা দিলেন 'শ্যাম মাহাত' দেব। এভাবেই এগোতে থাকে 'খাদান'-এর টিজারের দৃশ্য।

কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন 'খাদান' তৈরি করেছেন দেব। সুজিত দত্তর (রিনো) পরিচালনায় আসতে চলেছে এই ছবি। তবে, খাদানের প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস একা নয়, প্রযোজকের ভূমিকায় রয়েছেন স্বয়ং দেবও। ছবিতে শ্যাম মাহাতর চরিত্রে দেখা যাবে দেবকে। আর মোহন দাসের ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত। ভরপুর অ্যাকশনের পাশাপাশি শ্যাম ও মোহনের বন্ধুত্বের গল্প ধরা পড়বে এই ছবিতে। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্ত, স্নেহা বসু, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেককে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-যিশুর 'খাদান'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+