Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gadar 2 teaser: কবরের সামনে দাঁড়ানো সানি দেওলের চোখে জল, মুক্তির আগে 'ফাঁস' আসল গল্পটাই!

Gadar 2 teaser: ফের আসছে গাদার (Gadar)! সানি দেওল (Sunny Deol) অভিনীত gadar 2-এর টিজার লঞ্চ করেছে। আর তা আত্মপ্রকাশ হতেই রীতিমত ঝড়। বেশ ভালো সাড়াও মিলেছে। তবে টিজার সামনে আসার পর থেকেই একাধিক জল্পনা।

অনেকেই অনেক কিছু ভাবতে শুরু করেছেন। তবে gadar 2 -এর গল্পও ফাঁস হয়ে গেল? বলিউডের ইতিহাসে gadar একটা জায়গা করে নিয়েছে। কার্যত ব্লল ব্লাস্টার। শুধু ভারতেই নয়, পাকিস্তানেও গাদার ঝড় তুলেছিল। আর এর মধ্যে ফের রিলিজ করতে চলেছে gadar 2।

ফের আসছে গাদার (Gadar)!

আর তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা। যদিও সানি দেওল (Sunny Deol) এই মুহূর্তে করণের বিয়ে নিয়ে খুবই ব্যস্ত। ব্যস্ততার মধ্যেও gadar 2 -এর প্রমোশন জোরদার চালাচ্ছেন অভিনেতারা। দর্শকদের মন বুঝে টিজার বেশ পছন্দও হয়েছে সিনেপ্রেমীদের।

টিজারে পাকিস্তানীদের একেবারে খোলাহাতে মারতে দেখা যাচ্ছে সানি দেওলকে। আর এভাবে সানি দেওলকে দেখে মুক্তির তারিখ পর্যন্ত ধৈর্য ধরতে পারছেন না তাঁর ভক্তরা। তবে সিনেমাতে নাকি একটি টুইস্ট রয়েছে। সিনেমার মধ্যে কি জনপ্রিয় এক অভিনেতার মৃত্যু হয়ে যাবে?

gadar 2 teaser থেকে ফাঁস সিনেমার গল্প?

টিজার সামনে আসার পর থেকেই সিনেমার গল্প নিয়ে নানা জল্পনা শুরু করে দিয়েছেন অনুরাগীরা। টিজারের এক জায়গাতে সানি দেওয়লকে কবরের সামনে হাত জড়ো করে বসে থাকতে দেখা যাচ্ছে। আর ব্যাকরাউন্ডে 'ঘর অ্যা যা পারদেসী' গানটা চলছে।

আর তা দেখেই অনুগামীরা মনে করছেন তাহলে কি সিনেমার মূল চরিত্র আমিশা প্যাটেলের মৃত্যু হয়ে যাবে! আর সানি পাজি আমিশার কবরের সামনেই হাত জড়ো করে বসে রয়েছেন।

সানী ভক্তরা বলছেন সিনেমাতে এই দৃশ্যটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয়, এরপরেই নাকি পাকিস্তানজুড়ে হুলস্থূল ফেলে দেবেন সানি দেওল। আর এভাবেই পাকিস্তানিদের কাছে আটকে থাকা সন্তানকে উদ্ধার করে ভারতে নিয়ে আসবেন।

কবে রিলিজ হবে gadar 2

এখনও পর্যন্ত যা খবর তাতে gadar 2 রিলিজ হতে আরও কয়েকটা দিন! স্বাধীনতা দিবসের আগে ১১ অগস্ট গোটা দেশেই রিলিজ হবে গাদার ২।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+