প্রথম দর্শনে বাজিমাত, যৌনকর্মীর ভূমিকায় দুধর্ষ আলিয়া, মুক্তি ‘‌গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’‌ টিজার

মুক্তি ‘‌গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’‌ টিজার

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেল আলিয়া ভাট অভিনীত '‌গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’‌ ছবির টিজার। টিজারে আলিয়ার দুধর্ষ অভিনয় দর্শকদের মুগ্ধ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রথম দর্শনে বাজিমাত, যৌনকর্মীর ভূমিকায় দুধর্ষ আলিয়া, মুক্তি ‘‌গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’‌ টিজার

মঙ্গলবারই ছবির নির্মাতারা এই ছবির এক ঝলক শেয়ার করার পর থেকেই দারুণ উৎসাহিত ছিলেন। আর বুধবারই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে '‌গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’‌র টিজার মুক্তি পেল। বনশালি প্রযোজনার ইনস্টাগ্রামে এই ছবির টিজার শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, '‌তিনি ক্ষমতায় বেঁচেছিলেন এবং নিজের জীবন চালিয়েছেন নিজের মতো করে।’‌ এখনও পর্যন্ত বনশালীর সব সিনেমার মধ্যে গঙ্গুবাঈ বেশ বড় প্রজেক্ট। টিজারের পাশাপাশি আলিয়া ভাট এই সিনেমার একটি ছবিও শেয়ার করেন, যেখানে ছবি মুক্তির তারিখ ৩০ জুলাই উল্লেখ করা হয়েছে।

টিজারে দেখেই বোঝা গিয়েছে, এখানে আলিয়া ভাটের চরিত্র সম্পূর্ণ আলাদা। বাবলি ও চুলবুলি চরিত্রের সীমা অতিক্রম করে আলিয়া এখন বেশ পরিণত। এই ছবিতে তাঁকে শাড়ি, বড় লাল টিপ, নাকে নথ ও চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়।

প্রসঙ্গত, হুসেইন জাইদির লেখা 'মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনেই 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালী। কামাথিপুরার যৌনপল্লী গড়ে তোলেন গাঙ্গুবাঈ। এই পতিতাপল্লীকে হাতিয়ার করেই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে ক্ষমতার অলিন্দে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি, সেই গল্পই পরিচালক তুলে ধরেছেন তাঁর ছবিতে। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমা প্রেমীদের কৌতূহল বেড়েছে বই কমেনি। এককথায়, দীপিকা ব্যতীত বনশালির এই ছবি দেখতে গিয়ে দর্শকরা যে হতাশ হবেন না, তা হলফ করে বলাই যায়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+