'হইচই' ফেলে দিলেন দেব! টিজারেই মাত মেগাস্টারের নতুন ছবি
ফের একবার স্ক্রিনে আসছেন দেব। এবার শুধু অভিনেতার ভূমিকায় নয়, দেবকে দেখা যাবে প্রযোজকের ভূমিকাতেও। আসছে দেবের ' হইচই আনলিমিটেড'।
ফের একবার স্ক্রিনে আসছেন দেব। এবার শুধু অভিনেতার ভূমিকায় নয়, দেবকে দেখা যাবে প্রযোজকের ভূমিকাতেও। আসছে দেবের ' হইচই আনলিমিটেড'।

এবছরের দূর্গা পুজোতে , পূজা ,কৌশানীদের নিয়ে আসছে দেবের 'হইচই আনলিমিটেড'। ছবির টিজার ভিডিও সদ্য মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা মুক্তি পেতেই ইন্টারনেটে ফেলে দিয়েছে 'আনলিমিটেড' হইচই! মজার মোড়কের এই ছবিতে দেব ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোাধ্যায়ের মতে বিশিষ্ট অভিনেতারা। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির টিজারের ইউএসপি যদিও দেব একাই!
উজবেকিস্তানের বিভিন্ন অংশে শ্যুটিং হয়েছে দেবের এই ছবির । ছবিতে দেব অভিনয় করছেন কুমার সেনের ভূমিকায় । যিনি একজন ঘর জামাই। কুমার কথায় কথায় মিথ্যে কথা বলেন। আরসেই মিথ্যের জালে জড়িয়ে কীভাবে তিনি বিপাকে পড়ছেন সেই কাহিনি তুলে ধরেছে দেবের 'হইচই আনলিমিটেড'।












Click it and Unblock the Notifications