বাংলা ছবিতে অভিনব চমক, মুক্তি পেল দেবের 'অ্যামাজন অভিযান'-এর টিজার
পুজোর মরশুমে টলিউড এমনিতেই উপহার দিচ্ছে একের পর এক জমজমাট ছবি। মেগাস্টার প্রসেনজিতের 'ইয়েতি অভিযান'-এর সঙ্গে এই সপ্তাহেই মুক্তি পেয়েছে দেবের 'ককপিট'।
পুজোর মরশুমে টলিউড এমনিতেই উপহার দিচ্ছে একের পর এক জমজমাট ছবি। মেগাস্টার প্রসেনজিতের 'ইয়েতি অভিযান'-এর সঙ্গে এই সপ্তাহেই মুক্তি পেয়েছে দেবের 'ককপিট'। এছাড়াও একঝাঁক বাংলা মুক্তি পেয়েছে এই সপ্তাহে। এরই মধ্যে অন্যতম চমক, দেব অভিনীত ছবি 'অ্যামাজন অভিযান'-এর টিজার।
বাংলা ছবিতে প্রযুক্তি ও রিয়্যালে লোকেশনের মিশেলে এমন অভিনব টিজার শেষ কবে দেখা গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে! ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবি 'চাঁদের পাহাড়'-সিরিজের দ্বিতীয় পর্ব। ছবিতে শঙ্কর আফ্রিকা নয়,লাতিন আমেরিকার আমাজন অববাহিকায় অভিযানে বেরিয়েছেন। ছবি পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
এই রোমহর্ষক অভিযানের এই ছবির ফার্স্ট লুক ও টিজার মুক্তি পেল শুক্রবার দ্বিতীয়ার দিন। ছবিটি মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসের খ্রীষ্ট উৎসবের সময়ে। এই ছবিই বাংলা সিনেমার সবচেয়ে বেশি বাজেটের ফিল্ম হতে চলেছে। ছবির মোট বাজেট ২০ কোটি টাকা। উল্লেখ্য,এর আগে'চাঁদের পাহাড়'-এর জন্য় ২০ কোটি টাকা ধার্য করা হয়।












Click it and Unblock the Notifications