শিক্ষিকার পরনে সালোয়ার কামিজ, ধুন্ধুমার হাওড়ার স্কুলে, বন্ধ পঠনপাঠন
কলকাতা, ৫ জুলাই : শিক্ষিকার সালোয়ার কামিজ পড়া নিয়ে ধুন্ধুমার হাওড়ার জয়পুরের একটি স্কুলে। কেন শাড়ির বদলে শিক্ষিকা সালোয়ার কামিজ পড়ে স্কুলে পড়াতে আসবেন তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, শাড়ি পড়ে না আসলে ওই শিক্ষিকাকে স্কুলে পড়াতে দেওয়া হবে না বলেও মন্তব্য স্পষ্ট জানিয়ে দেন তিনি।
শুভ্রা দাঁ নামে বাংলার ওই শিক্ষিকা দুদিন আগে স্কুলে সালোয়ার কামিজ পড়ে পড়াতে আসেন। আর তাতে আপত্তি জানান প্রধান শিক্ষক সুনীল কুমার দলুই। স্কুলটি গ্রাম্য এলাকায় বলে তাঁকে পোশাষ বিধি মেনে চলার নির্দেশ দেন সুনীল দলুই। কিন্তু শিক্ষিকা তা মানতে অস্বীকার করেন। এর থেকেই সমস্যার সূত্রপাত।

পাল্টা শিক্ষিকার দাবি, শাড়ি পরে আসা নিয়ে প্রধান শিক্ষক মানসিক চাপ দিচ্ছিলেন বহুদিন ধরে। এমনকী তাকে হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। প্রধান শিক্ষকের অপসারনের দাবি জানান তিনি। এরপরই ওই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করে দেয়। বিক্ষোভে যোগ দেয় পড়ুয়াদের অভিভাবকরাও।
পড়ুয়াদের দাবি প্রধানশিক্ষককে সরানো চলবে না, প্রয়োজনে বাংলার শিক্ষিকাকে সরানো যেতে পারে। তিনি স্কুলে অতিরিক্ত সাজগোজ মেক আপ করে পড়াতে আসেন বলে অভিযোগ তোলেন তারা। আর এই বিক্ষোভের জেরে স্কুলের পঠনপাঠন শিকেয় উঠেছে। গত ২ দিন ধরে কোনও ক্লাস হচ্ছে না স্কুলে।
বিষয়টি তদন্ত করে দেখতে বিডিওকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications