এআর রহমানের মেয়েকে দেখলে দমবন্ধ হয়ে আসে, কেন এমন বললেন তসলিমা নাসরিন
বিতর্ক তাঁর সঙ্গেই থাকে। এই বিকর্তের কারণেই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল মুক্তমনা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে।
বিতর্ক তাঁর সঙ্গেই থাকে। এই বিকর্তের কারণেই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল মুক্তমনা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। দেশের বাইরে থেকেও অন্যায় আর ধর্মীয় গোঁড়ামির সমালোচনা করতে ছাড়েন না তিনি। এবার অস্কারজয়ী বিশিষ্ট সঙ্গীতকার এআর রহমানের মেয়ের সমালোচনায় সরব হলেন তিনি। বোরখা পরা রহমানের মেয়েকে দেখে দমবন্ধ হয়ে আসে বলে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন বাংলাদেশি লেখিকা।

রহমানের মেয়ের সমালোচনায় তসলিমা
এ আর রহমানের মেয়ে খতিজা প্রকাশ্যে সবসময় বোরখা পরে থাকেন। চোখ গুলি শুধু দেখা যায় তাঁর। গোটা শরীর কালো কাপর দিয়ে ঢেকে রাখেন তিিন। রহমানের মেয়ের এই ধর্মীয় গোঁড়ামির পোশাক দেখে দমবন্ধ হয়ে আসে বলে টুইটে লিখেছেন তসলিমা নাসরিন। টুইটে তিনি লিখেছেন, রহমানের সঙ্গীত আমাকে মুগ্ধ করে কিন্তু যখনই আমি তাঁর মেয়েকে এই পোশাকে দেখি তখনই দমবন্ধ হয়ে আসে। কী করে একটি শিক্ষিত পরিবারের মেয়ে হয়ে এত সহজে ধর্মীয় গোঁড়ামির স্বীকার হয়েছেন তিনি সেটা দেখেই অবাক লাগে বলে টুইটে লিখেছেন তিিন।

আগেও সমালোচিত রহমানের মেয়ে
যদিও তসলিমা নাসরিনই প্রথম নন, এর আগেও এই বোরখা পরার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রহমানের মেয়েকে। এমনকী এ আর রহমানকেও সমালোচনা শুনতে হয়েছে। কেন মেয়েকে তিনি বোরখা পরিয়ে রাখতে বাধ্য করেন এই নিয়ে প্রবল আক্রমণের মুখে পড়তে হয়েছিল রহমানকে।

পাল্টা জবাব রহমানের মেয়ের
তসলিমা সহ একাধিক সমালোচকের জবাব অত্যন্ত শান্ত ভাবেই দিয়েছিলেন সঙ্গীত পরিচালক এআর রহমান। তিনি জানিয়েছিলেন তাঁর মেয়ে বোরখা পরে নিজের ইচ্ছেয়। কেউ তাঁকে বোরখা পরতে বাধ্য করেনি। রহমানের মেয়ে খতিজাও তসলিমার এই সমালোচনার জবাব দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে। তিনি লিখেছেন, গোটা দেশে এক কাণ্ড ঘটছে তার মধ্যে আমার একটা সামান্যো পোশাক যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এটা জেনেই ভাল লাগছে। আমাকে দেখে দমবন্ধ হয়ে আসার জন্য আমি দুঃখিত। আপনি একটু মুক্ত বাতাসে শ্বাস নিন। কারণ আমি আমার পোশাকে সুস্থই থাকি। কোনও রকম দমবন্ধ হওয়ার অনুভূতি আমার মধ্যে তৈরি হয় না। কারণ আমার কাজে আমার কাজই আমার মুক্তির স্বাদ দেয়। নারীবাদী হওয়ার সঠিক অর্থ গুগলে সার্চ করে জেনে নেওয়ার পরামর্শ তসলিমাকে িদয়েছেন রহমানের মেয়ে।












Click it and Unblock the Notifications