মদ্যপান, নগ্ন ছবি, মিনিবার রাখা অপরাধের নয়, মেয়ে হওয়াই কি তাহলে অপরাধ? পরীমনি ইস্যুতে প্রশ্ন তুললেন তসলিমা
মদ্যপান, নগ্ন ছবি, বাড়িতে মিনিবার রাখা অপরাধের নয়, মেয়ে হওয়াই কি তাহলে অপরাধ? পরীমনি ইস্যুতে প্রশ্ন তুললেন তসলিমা
মাদককাণ্ড থেকে পর্ন ফিল্ম ইস্যুতে বাংলাদেশের বুকে একের পর এক চলচ্চিত্র শিল্পীর গ্রেফতার ঘিরে রীতিমতো তোলপাড় ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি। একাধিক অভিনেত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এদিকে, ধৃতদের মধ্যে রয়েছেন পরীমণি, মৌ সহ অনেকেই। এই পরিস্থিতিতে পরীমনিকে ঘিরে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠছে। অভিযোগ রয়েছে উচ্ছৃঙ্খল জীবনের, অভিযোগ রয়েছে মদ্যপান থেকে মাদক সেবন ও পর্ন ফিল্ম চক্র ঘিরেও। এই পরিস্থিতিতে পরীমনিকে নিয়ে মুখ খলেই কার্যত বিস্ফোরক বক্তব্য রেখেছেন তসলিমা নাসরিন।

ধর্ষণের অভিযোগ, ফেসবুক লাইভ ও ব়্যাবের গ্রেফতারি
কয়েকদিন আগেই তাঁর কাথে ধর্ষণের হুমকি আসছে বলে অভিযোগ করেন পরীমনি। তাঁর অভিযোগ ছিল বহু দিন ধরেই বাংলাদেশের এক নামী ব্যক্তিত্ব তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন। পরিস্থিতি নিয়ে পরীমনি ফেসবুক লাইভে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চান। এরপরই গ্রেফতার করা হয়, অভিযুক্তকে। তার কিছুদিন বাদে পরীমনিকে মাদক কাণ্ডে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পরিমানীর বাড়িতে মাদক, মাদক সেবনের সরঞ্জাম, মদের বোতল উদ্ধারকে ঘিরে গ্রেফতারি হয়। ঘটনার সময় পরীমনি ফেসবুক লাইভও করেন। রুদ্ধশ্বাস পরিস্থিতি তিনি বাংলাদেশের বনানীর বাড়ি থেকে তুলে ধরেন। এরপরই হয় জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারি। এরপর তসলিমা নাসরিন পরীমনিকে নিয়ে মুখ খোলেন।

তসলিমা নাসরিনের ঝোড়ো পোস্ট
'র্যাবের ব্রিফিং দেখলাম পরীমণিকে নিয়ে। আমি শুধু শুনতে চাইছিলাম কত ভয়ংকর অপরাধ করেছে পরীমণি। অপরাধের মধ্যে যা বলা হয়েছে, তা হলো, ১ পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গেছে। ২ তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। ৩ তার বাড়িতে একখানা মিনি বার আছে। ৪ পরীমণি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত। ' এই সঙ্গে একে একে ব্রিফিং টি নিয়ে বক্তব্য পেশ করেন তসলিমা। প্রসঙ্গ তোলেন ধৃত প্রযোজক নজরুল ইসলামের। সেই প্রসঙ্গে তসলিমা লেখেন, ' নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে, মাঝে মধ্যে পরীমণির বাড়িতে আসে, মদ্যপান করে। ৬ ডিজে পার্টি হতো পরীমণির বাড়িতে। ৭ আইস সহ মাদকদ্রব্য পাওয়া গেছে ( এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)। ৮ মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরীমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেনি সে। '

পর্ন ছবি নিয়ে পরীমনির বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরব তসলিমা
নিজের পোস্টে তসলিমা নাসরিন প্রশ্ন তোলেন যে, পরীমনি নাকি পর্ন ছবির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তসলিমার প্রশ্ন, পরীমনির বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ উঠল , অথচ তার কোনও প্রমাণ ব়্যাবের তরফে এখনও পর্যন্ত পেশ করা হয়নি। প্রমাণ দেখা যায়নি বলে দাবি করেন তসলিমা। একই সঙ্গে তসলিমা বলে চলেন পোস্টে, 'মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনওটিই অপরাধ নয়। বাড়িতে বন্ধু বান্ধব আসা, এক সঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়। কারও সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়। কারো সাহায্যে মডেলিং এ চান্স পাওয়া অপরাধ নয়। ' তসলিমা লেখেন, পরীমনি যদি কোনও উত্তেক বড়ি নিজে নিয়ে থাকেন, তাহলে তা কোনও অপরাধের নয়। একই সঙ্গে সাহিত্যিকের বক্তব্য, নগ্ন হয়ে ছবি তোলাও অপরাধ নয়। লাইসেন্স রিনিউএর দেরি হওয়াও তো অপরাধ নয়।

পীরমনির বিয়ের প্রসঙ্গ তুলে ঝোড়ো বার্তা
এদিকে, তসলিমা নাসরিন পরীমনির বিয়ে নিয়ে যেসমস্ত আলোচনা বাংলাদেশের বুকে চলছে , তা নিয়ে ঝোড়ো পোস্ট করেন। তসলিমার প্রশ্ন , তাহলে কি একাধিক বিয়ে করাকেও অপরাধ হিসাবে ধরা হচ্ছে? তসলিমা সাফ নিজের পোস্টে লেখেন, 'পরীমণি নাকি একাধিক বিয়ে করেছে, সেটিও কোনও অপরাধ নয়। ' একই সঙ্গে লেখেন, ' অপরাধ তবে কোথায়? যে অপরাধের জন্য দামি গ্লেনফিডিশ হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেফতার করা হলো, রিমাণ্ডে নেওয়া হলো! '

খালি মদের বোতল জমিয়ে রাখা কি অপরাধ.. ? প্রশ্ন তসলিমার
'যে কটা মদ ভর্তি বোতল দেখা গেল পরীমণির বাড়িতে, মদের লাইসেন্সধারীদের বেসমেন্টের সেলারে এর চেয়ে অনেক বেশি থাকে। একটা দুটো পার্টিতেই সব সাবাড় হয়ে যায়। পরীমণি আবার মদ শেষ হয়ে গেলে খালি বোতল জমিয়ে রাখে। বোতলগুলো দেখতে ভালো বলেই হয়তো। কী জানি, এও আবার অপরাধের তালিকার মধ্যে পড়ে কিনা। ' প্রশ্ন করেছেন 'লজ্জা'র লেখিকা সাহিত্যিক তসলিমা নাসরিন।

'মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?'
'অনেকে বলছিল খুব গরিব ঘর থেকে উঠে এসে ধনী হয়েছে পরীমণি। গরিব থেকে ধনী হওয়া পুরুষগুলোকে মানুষ সাধারণত খুব প্রশংসা করে, কিন্তু মেয়ে যদি গরিব থেকে ধনী হয়, তাহলেই চোখ কপালে ওঠে মানুষের। কী করে হলো....' এমনই বক্তব্য রেখে তসলিমা নাসরিন কার্যত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। পোস্টের শেষে সাহিত্যিক প্রশ্ন তুলেছেন, ' অপরাধ খুঁজছি।
নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?'












Click it and Unblock the Notifications