'বয়স' বিতর্কে এবার কঙ্গনা-তাপসী সম্মুখ সমরে! বলিউড সুন্দরীদের তোপ পাল্টা তোপে তোলপাড়

'বয়স' বিতর্কে এবার কঙ্গনা-তাপসী সম্মুখ সমরে!

বলিউডে এই মুহূর্তে চরমে বিতর্ক তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতকে নিয়ে। দুই সুন্দরী অভিনেত্রী ফের একবার বিতর্কে নাম জড়িয়েছেন। এবার প্রসঙ্গ 'বয়স'। ফিল্ম 'সান্ড কি আঁখ' এর ট্রেলার মুক্তি পেতেই ছবি নিয়ে শুরু হয়েছে না বিতর্ক।

বয়স বিতর্কে এবার কঙ্গনা-তাপসী সম্মুখ সমরে! বলিউড সুন্দরীদের তোপ পাল্টা তোপে তোলপাড়

বিতর্কের মূলে রয়েছে 'সান্ড কি আঁখ' ছবিতে তাপসী ও ভূমি অভিনীত চরিত্র। যে চরিত্রে বয়স্ক মহিলার ভূমিকায় দেখা গিয়েছে বলিউডের দুই ডিভাকে। আর সেই ছবি নিয়েই কঙ্গনার দিদি রঙ্গোলি দাবি করেছেন, ছবিটি প্রথমে কঙ্গনাকে অফার করা হয়। তবে কঙ্গনা তখন 'সেক্সিজম' এর বিরুদ্ধে গর্জে উঠে , ছবিটির জন্য বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা ও রাম্য কৃষ্ণাণের নামের পরামর্শ দেন নির্মাতাদের। রঙ্গোলির দাবি, ছবির নির্মাতারা কেবলমাত্র 'সেক্সিজম'কে ধরে রাখতেই বলিউডের দুই কম বয়সী অভিনেত্রী তাপসী ও ভূমিকে ফিল্মে কাস্ট করেন। যার বিরোধী ছিলেন কঙ্গনা। এর আগে, একটি টুইটে কটাক্ষ করে নীনা গুপ্তা মন্তব্য করেন ,'আমাদের বয়সের ছবি আমাদের অভিনয় করতে দেওয়া উচিত।'

এরপর , বিতর্কের ময়দানে নামেন তাপসী। তিনি প্রশ্ন তোলেন, নার্গিস দত্ত যদি 'মাদার ইন্ডিয়া' ছবিতে সুনীল দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করেন, বা 'সারাংশ' ছবিতে যদি অনুপম খের অভিনয় করেন বৃদ্ধের ভূমিকায়। তাহলে হঠাৎ 'সান্ড কি আঁখ' এ তাপসীর অভিনীত চরিত্র নিয়ে এত প্রশ্ন কেন উঠছে? প্রসঙ্গত, কয়েক মাস আগে থেকেই কঙ্গনা বনাম তাপসী বাক বিতণ্ডা চরমে ওঠে। আর নতুন বিতর্ক ঘিরে সেই বাক বিতণ্ডার প্রসঙ্গ বারবার উস্কে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+