"এমন ছবি আর কোনও দিন করব না", সাবাশ মিঠু নিয়ে বললেন তাপসী

আর কখনও খেলা সংক্রান্ত ছবি করতে চাইবেন না তাপসী পান্নু। এমনটাই জানালেন অভিনেত্রী তাঁর ছবি 'সাবাশ মিঠু'র প্রচারে এসে। আজ শনিবার কলকাতার ইডেন গার্ডেনে এসেছিলেন তাপসী পান্নু। সঙ্গে ছিলেন তাঁর ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অবশ্যই মিতালি রাজ স্বয়ং। সেখানে এসেই এই কথা বললেন অভিনেত্রী।

এমন ছবি আর কোনও দিন করব না, সাবাশ মিঠু নিয়ে বললেন তাপসী

কিন্তু কেন এমন বললেন তাপসী? তিনি বলেন , "যদিও খেলা আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমার পরিবারে খেলা নিয়ে চর্চা যথেষ্ট হয় কিন্তু খেলা নিয়ে চর্চা হওয়া আর সেটা নিয়ে একটা ছবি করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানেই হল সমস্যা। আসলে একটা সাধারন গল্প নিয়ে যখন ছবি হয় তখন ব্যপারটা অন্যরকম থাকে শুধু অভিনয়টা করতে হয় এবার , আপনি যখন কোনও স্পোর্টস নিয়ে ছবি করেন তখন আগে সকাল থেকে ট্রেনিং শুরু হয়। সেটা সেই সকাল ৬টা থেকে। তারপর ১২ ঘণ্টার একটা লম্বা শুটিং শেডিউল। মানে আপনাকে দুটো কাজ টানা এতদিন ধরে করে যেতে হচ্ছে। এটা একটা সময় পর্যন্ত ভালো লাগবে। তারপর পারা খুব শক্ত। মিতালি রাজের চরিত্রে অভিনয় করা সেটা সত্যি একটা বড় বিষয়। পুরো মহিলাদের ক্রিকেট এবং লড়াইটাকে পর্দায় আনা সহজ নয়। সেটা ভেবে আমি অনুপ্রানিত হয়েছি কিন্তু আবার যদি এমন কোনও ছবির অফার আসে, আমি করব না। একবার চাপ নিয়ে এই কাজটা মন থেকে করেছি এবার করলে সেটা মন থেকে হবে না। আর যে কাজ মন থেকে হবে না সেই কাজ করা ঠিক নয় , সেই কাজটাকে তাহলে সম্মান করা হবে না। সেই শিল্পটাও ভালো হবে না। সেটা আমি করতে চাই না। তাই এটাই শেষ, আর স্পোর্টস সংক্রান্ত ছবি আমি আর করব না"

ইডেনে এদিন ক্লাব হাউস এবং মাঠ ঘুরে দেখেন ছবির কলাকুশলীরা। মাঠে দাঁড়িয়ে তাপসী বলেন , "এখান থেকে. আমি এখানে অনেক ম্যাচ দেখেছি কিন্তু কখনো ভাবিনি যে আমি এখানে একটা সিনেমার জন্য দাঁড়িয়ে থাকব। এটা একটা অন্যরকম অনুভূতি। এটার প্রতিক্রিয়া ভাষায় বোঝানো শক্ত।

একাধারে চলচ্চিত্র নির্মাতা এবং একজন সত্যিকারের ক্রিকেটপ্রেমী, সৃজিত মুখার্জি। তিনিও ওই ইডেনে নিজের ছবির কাজ করতে এসে দারুণ খুশি। তিনি বলেন , "এটা দারুণ ব্যপার। ইডেন মানেই অনেক নস্ট্যালজিয়া। আর সেখানে আমার ছবি ক্রিকেট নিয়ে। তার জন্য এখানে আমি এসেছি। এটার অনুভূতি অসাধারণ"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+