Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নানা পাটেকরের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিলেন তনুশ্রী

নানা পাটেকরের বিরুদ্ধে আগেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। ২০০৮ সালের সেই ঘটনা নিয়ে ফের একবার সরব হন তনুশ্রী। আর তনুশ্রীর এই অভিযোগর বিরুদ্ধে পাল্টা আইনি নোটিস ধরান নানা পাটেকর ও 'হর্ন ও

নানা পাটেকরের বিরুদ্ধে আগেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। ২০০৮ সালের সেই ঘটনা নিয়ে ফের একবার সরব হন তনুশ্রী। আর তনুশ্রীর এই অভিযোগর বিরুদ্ধে পাল্টা আইনি নোটিস ধরান নানা পাটেকর ও 'হর্ন ওকে প্লিজ' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার নানা পাটেকরের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন তনুশ্রী দত্ত।

নানা পাটেকরের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিলেন তনুশ্রী

মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তনুশ্রী। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর দাবি, ২০০৮ সালের ছবি 'হর্ন ওকে প্লিজ' এর শ্যুটিং এর সময় নানা পাটেকর তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন। আর সেই মর্মেই একটি অভিযোগ দায়ের করেন তনুশ্রী। যদিও এখনও কোনও এফআইআর লাগু হয়নি আবেদনের জেরে।


গোটা বিষয়ে ক্রমাগত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে বলিউড। যদিও বলিউড সেলিব্রিটিদের বেশিরভাগ তারকাই তনুশ্রীর সমর্থনে কথা বলেছেন। তবে ২০০৮ সালে সেই শ্যুটিং-এ উপস্থিত অনেকেই তনুশ্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। 'হর্ন ওকে প্লিজ ' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও নানা পাটেকর দু'জনের তরফে আলাদা আলাদভাবে আইনি চিঠি আসে তনুশ্রীর কাছে। এর সঙ্গে , নতুন করে এমএনএস-এর আইনি নোটিস আসায়, তা পরিস্থিতি আরও জটিল করে দিল বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+