(রিভিউ) ফের বড় পর্দায় 'তনু ওয়েডস মনু', অনন্য কঙ্গনা, মাধবন
প্রমাণ করলেন তিনি সত্যিই 'কুইন'। কঙ্গনা রানাউত ও মাধবন অভিনীত 'তনু ওয়েডস মনু' সিনেমাটিও যেন অন্য মাত্রা নিয়ে এল গল্প বলার ঢংয়ে।
আধা বলিউডি সিনেমা যেখানে নায়ক-নায়িকার বিয়ে বা হা্যপি এন্ডিং দিয়ে শেষ হয় সেখানে এই সিনেমা শুরুই হল সেই ঘটনা দিয়ে। এরপর নিজের গতিতে গল্প এগিয়ে চলল বিবাহিত জীবনের নানা মুহূর্তকে সামনে তুলে ধরে।
সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যাচ্ছে তনু (কঙ্গনা রানাউত) ও মনু ( মাধবন) একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে বসে রয়েছেন। বিয়ের চারবছর পর এই দম্পতি পুরো বদলে গিয়েছেন। ভালোবাসার চেয়ে ঝগড়াতেই তারা বেশি স্বচ্ছ্বন্দ।
মনু গোটা ঘটনায় বিরক্ত হয়ে বিবাহ-বিচ্ছেদ চাইছেন। তনুকে আইনি নোটিশও পাঠিয়েছেন তিনি। অন্যদিকে তনু, নিজের শহরে ফিরে এসেছেন এবং সেখানে তাঁর পুরনো প্রেমিক রাজার (জিমি শেরগিল) সঙ্গে দেখা হয়েছে তাঁর।
এদিকে মনুও কুসুম নামে একজনের সঙ্গে পরিচিত হয়েছে, যে খানিকটা আবার তনুর মতোই দেখতে। মনু অবধারিতভাবে কুসুমের প্রেমে পড়ে। তবে কুসুম এই সম্পর্কে রাজি না হয়ে পিছিয়ে আসে।
এহেন কুসুমের আবার বিয়ে পাকা হয় রাজার সঙ্গে (তনুর পুরনো প্রেমিক)। আর এসবের মাঝ দিয়েই তরতরিয়ে এগিয়ে যায় গল্প।
কঙ্গনা, মাধবন থেকে শুরু করে জিমি শেরগিল, স্বর্ণা ভাস্কর, দীপক দোবরিয়াল সকলেই দারুণ অভিনয় করেছেন। পরিচালনা ও মিউজিকের দিক থেকেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন আনন্দ।
প্রথমবারেই হিট ছিল তনু আর মনুর বিয়ের গল্প। বক্স অফিসে ভালই সাড়া ফেলেছিল তনু ওয়েডস মনু। এবারও ভালোই ব্যবসা করতে চলেছে এই সিনেমাটি।

কঙ্গনা রানাউত
তিনি সত্যিই 'কুইন' প্রমাণ করলেন কঙ্গনা রানাউত।

জিমি শেরগিল
ছোট চরিত্রেও একইরকম ঝকঝকে জিমি শেরগিল।

মহম্মদ জিশান আয়ুব
সিনেমায় সাইড রোলের অভিনেতাদের একজন জিশান যিনি সব অর্থেই এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড করেছেন।

সিনেমার একটি দৃশ্যে কঙ্গনা, মাধবন
সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যাচ্ছে তনু (কঙ্গনা রানাউত) ও মনু ( মাধবন) একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে বসে রয়েছেন।

আনন্দ
রিচালনা ও মিউজিকের দিক থেকেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন আনন্দ।

সিনেমার দৃশ্যে কঙ্গনা
বিয়ের চারবছর পর এই দম্পতি পুরো বদলে গিয়েছেন। ভালোবাসার চেয়ে ঝগড়াতেই তারা বেশি স্বচ্ছ্বন্দ। মনু গোটা ঘটনায় বিরক্ত হয়ে বিবাহ-বিচ্ছেদ চাইছেন।

অসাধারণ কঙ্গনা
কঙ্গনার অভিনয় এই সিনেমাতেও যেন নিজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে।

আর মাধবন
তনুর উপরে বিরক্ত মনু, কুসুম নামে একজনের সঙ্গে পরিচিত হয়, যে খানিকটা আবার তনুর মতোই দেখতে। মনু অবধারিতভাবে কুসুমের প্রেমে পড়ে। তবে কুসুম এই সম্পর্কে রাজি না হয়ে পিছিয়ে আসে।

সিনেমার একটি দৃশ্যে মাধবন
কঙ্গনা, মাধবন থেকে শুরু করে জিমি শেরগিল, স্বর্ণা ভাস্কর, দীপক দোবরিয়াল সকলেই দারুণ অভিনয় করেছেন।












Click it and Unblock the Notifications