তামান্না-বিজয়ের প্রেম পরিণয় পেতে চলেছে, কবে বিয়ে করছেন এই সুপারস্টার জুটি?
ফের বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। চার হাত এক হতে চলেছে সুপারস্টার অভিনেত্রী ও তাঁর বয়ফ্রেন্ড অভিনেতার। তিনি আর কেউ নন, অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বিজয় বর্মাকে। বলিউড ছাড়াও মূলত দক্ষিণ ভারতীয় সিনেমায় বিরাট সুনাম রয়েছে তামান্নার। সেখানকার সুপারহিট একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন, যা পরে হিন্দিতেও ডাবিং হয়েছে।
বিনোদন জগতের খবর, তামান্না এবং বিজয় খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পাশাপাশি তারা থাকার জন্য একটি বাড়িও খুঁজছেন। সবকিছুই চলছে খুব দ্রুতগতিতে।

তেলুগু সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছরই তামান্না এবং বিজয়ের বিয়ে হতে চলেছে। তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের নানা ব্যস্ততা। ফলে উৎসবের মেজাজ দুই বাড়িতেই।
২০২৩ সালে অবশেষে তামান্না এবং বিজয় তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে আনেন। একটি সাক্ষাৎকারে সম্প্রতি বিজয় জানিয়েছেন, তাঁরা কখনই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি। তবে সম্পর্ক নিয়ে জনসমক্ষে কথা বলা তাঁদের কখনই পছন্দ ছিল না। যার ফলে তাঁরা নিজেদের মতো করে বিষয়টিকে সামলেছেন।
তবে ঘটনা হল, যেভাবে তাঁরা মেলামেশা করছিলেন, তাতে পাপারাৎজিদের চাপ সামলে বেশিদিন আর নিজেদের সম্পর্ককে গোপন রাখতে পারেননি তামান্না এবং বিজয়। ফলে তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করতেই হয়েছে।












Click it and Unblock the Notifications