এবার সম্পর্কে ইতি টানলেন তামান্না ও বিজয়! কেন বাঁচলেন বিচ্ছেদের পথ?
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে তামান্না ভাটিয়ার। তাঁর চোখের চাউনি থেকে মিষ্টি হাসি দেখলে যেন চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা। স্বাভাবিকভাবেই তিনি কি করছেন, কাকে দিলেন তাঁর মন তা জানার আগ্রহ সকলের থাকবেই। যদিও অভিনেত্রীর মন অলরেডি বাধা পড়েছে অন্যের কাছে তা অনুরাগীদের জানা। তবে শোনা যাচ্ছে, এবার নাকি সেই সম্পর্কেরই নাকি ফাটল ধরেছে! মানে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে নাকি এবার আলাদা হচ্ছেন তামান্না! কয়েক সপ্তাহ আগেই নাকি তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার সম্পর্ক রয়েছে। হাসি, খুশি ভাবেই দিন কাটছিল তাঁদের, নিজেদের সুন্দর সম্পর্ক নিয়ে কখনোই অনুগামীদের কাছে রাখঢাক রাখেননি এই যুগল। শোনা যাচ্ছে, তাঁদের নাকি বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল, তাহলে তাঁরা কেন নিলেন এমন সিদ্ধান্ত?

ছবি সৌজন্য- PTI
প্রেমের সম্পর্ক শেষ হলেও তামান্না ও বিজয় তাঁরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন বলেই জানা গিয়েছে। তাঁরা কিন্তু এখনও দুজন দুজনকে যথেষ্ট শ্রদ্ধা করেন ও তাঁরা তাঁদের যথেষ্ট প্রশংসা করেন। জানা গেছে, কয়েক সপ্তাহ আগেই তামান্না ও বিজয় সম্পর্কে ইতি টেনেছেন, এখন তাঁরা বন্ধু হয়েই থাকবেন। বর্তমানে তাঁরা নিজেদের কাজে ফোকাস রাখছেন। তাঁরা দুজনে কেরিয়ারে কঠোর পরিশ্রম করছেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা কিন্তু এখনও কিছু জানা যায়নি।
২০২৩ সালে 'লাস্ট স্টোরিজ ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। সিনেমাটি মুক্তির সময় তাঁদের রসায়ণের কথা অনুগামীরা জানতে পারেন। একবার অভিনেতাকে বলতে শোনা গিয়েছিল, তাঁরা তাঁদের সম্পর্কের কথা গোপন রাখেননি। যদিও সম্পর্কের গোপনীয়তাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন তিনি। তাই তাঁরা এমন অনেক সুন্দর মুহূর্তের ছবি শুধু মাত্র তাঁদের নিজেদের কাছেই রেখেছেন। একবার এই বলি যুগলকে সোশ্যাল মিডিয়ায় বলতে শোনা গিয়েছিল, যদি তাঁরা এক সঙ্গে থাকেন, তাহলে তাঁদের সম্পর্ক গোপন করার কোন দরকার নেই।
বলি ডিভা তামান্না এক সাক্ষাৎকারে বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেছিলেন। তাঁদের সম্পর্ক খুব স্বাভাবিকভাবে হয়েছিল বলেও জানিয়েছিলেন এই বলি ডিভা। স্ত্রী ২-এ অভিনেত্রীর অভিনয় অনুগামীদের বিশেষ নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications