মৃত্যুর কয়েকদিন আগে সুশান্তের সঙ্গে কথা হোয়াটসঅ্যাপে, চ্যাট শেয়ার করলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু
মৃত্যুর কয়েকদিন আগে সুশান্তের সঙ্গে কথা হোয়াটসঅ্যাপে, চ্যাট শেয়ার করলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু
গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছেন না তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে গোটা দেশ জুড়ে অব্যাহত একাধিক প্রশ্ন। যদিও ইতিমধ্যেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে ইডি। এ সবের মাঝেই সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুর হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এল। যেখানে দেখা গিয়েছে সুশান্ত তাঁর জীবন, তাঁর সফর ও ভবিষ্যত নিয়ে কতটা ইতিবাচক ছিলেন।

সুশান্ত ও তাঁর বন্ধু কুশাল জাভেরি ১ ও ২ জুন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন। তার ঠিক কয়েকদিন পরই আত্মহত্যা করেন সুশান্ত। প্রয়াত অভিনেতার প্রথম টেলি সিরিয়াল পবিত্র রিস্তার সহ–ডিরেক্টর ছিলেন কুশাল। ১ জুন ৩৪ বছরের অভিনেতা কুশলকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লেখেন, 'কেমন আছো ভাই? আশা করব তুমি সুস্থ ও ভালো রয়েছো। মিস ইউ। জয় শিব শম্ভু। সুশান্ত।’ এর জবাবে ২ জুন কুশল হোয়াটঅ্যাপে সুশান্তকে লেখেন, 'তোমার থেকে মেসেজ পেয়ে ভালো লাগছে ভাই। সুস্থ আছি আমি, কিন্তু সকলে যে সংগ্রাম করছে তার বাইরে আমিও নেই, আশা করব তোমার সবকিছু ভালো চলছে।’ পাঁচমিনিটের মধ্যে সুশান্তের কাছ থেকে ইতিবাচক ও প্রাণোচ্ছল জবাব চলে আসে কুশলের কাছে। যেখানে অভিনেতা লিখেছেন, 'হ্যাঁ ভাই, নিজের ওপর আধ্যাত্মিকভাবে কাজ করে বড় হওয়ার চেষ্টা করছি। আমি যখনই অন্তর্দশন করি তখনই আমাদের সুবর্ণ দিনের কথা মনে করি। কত দারুণ ছিল দিনগুলো। আমি শুধু বলতে চাই যে কাজটা আমরা দু’জনে মিলে শুরু করেছিলাম সেটা নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত এবং তা চালিয়ে যাওয়ার উপায় বার করতে হবে এবং সেটাও একসঙ্গে। আমার ভালোবাসা সিধকে দিও আর বলো আমি তাঁকেও খুব মিস করছি।’
সুশান্তের সঙ্গে কুশল জাভেরির হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কথা হয়, তার স্ক্রিনশট শেয়ার করেন প্রয়াত অভিনেতার বন্ধু। কিন্তু এর ঠিক কিছুদিন পরই সুশান্তের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে যদিও বারবার দাবি করা হয়েছে যে এটা আত্মহত্যা নয়, খুন। সুশান্তের পরিবার, বন্ধু ও বলিউডের একাংশ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications