ফিরে দেখা ২০২০: দেখে নিন এ বছর কোন কোন তারকা যুগল অভিভাবক হতে চলেছেন
বলিউড তারকাদের মা হওযার ঘোষণা
অতীতের বছরগুলির চেয়ে ২০২০ সালটি সকলের থেকে একটু অন্যরকমের। করোনা মহামারি ও লকডাউন মানুষের জীবনকে স্তব্ধ করে দিলেও অভিভাবক হওয়ার খুশি ছিনিয়ে নিতে পারেনি। এ বছর বিশ্বের কিছু মিষ্টি তারকা যুগল দুই থেকে তিন হতে চলেছে বা তিন থেকে চার হওয়ার পরিকল্পনায় রয়েছে। অনেক তারকাই এই লকডাউনের সময় মা হওয়ার ঘোষণা করেছেন। যা নতু একটি শব্দ 'করোনিয়ালস’–এর সৃষ্টি করেছে। করোনিয়াল–এর অর্থ হল যে প্রজন্ম করোনা ভাইরাস কোয়ারেন্টাইনের সময় অন্তঃসত্ত্বা হয়েছে।
এ বছর ইনস্টাগ্রামের ফিড ভরে গিয়েছিল মা হওয়ার ঘোষণাতে। এখন বছর শেষের আগে তাই দেখে নেওয়া যাক কোন কোন তারকা জুটি অভিভাবক হওয়ার স্বাদ নিতে চলেছেন।

করিনা কাপুর ও সইফ আলি খান
করিনা ও সইফ অগাস্টেই ঘোষণা করেন যে তাঁরা ফের অভিভাবক হতে চলেছেন, তাঁদের জীবনে দ্বিতীয় সন্তান আসছেন। এ বিবৃতিতে করিনা-সইফ লেখেন, ‘আমাদের এটা ঘোষণা করতে খুব আনন্দ হচ্ছে যে আমাদের পরিবারের সঙ্গে আরও একজন যোগ হতে চলেছে। আমাদের শুভানুধ্যায়ীদের তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।'

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা তাঁদের বলিউডের ফ্যানদের অবাক করে দিয় দ্বিতীয় কন্যা সন্তান প্রসব হওয়ার কথা ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে শিল্পা ও রাজ অভিভাবক হন ছোট্ট শমিসা শেট্টি কুন্দ্রার।

হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিক
মে মাসে নাতাশা ও হার্দিক প্রেগনেন্সির কথা ঘোষণা করেন। হার্দিক নাতাশার বেবি বাম্পের ছবি দেন এবং কিছু ছবি দেন রীতিগত অনুষ্ঠানের। হার্দিক লেখেন, ‘নাতাশা এবং আমি খুব সুন্দর সফর করছি একসঙ্গে এবং একসঙ্গে চলার আনন্দ উপভোগের মাঝেই নতুন এক জীবনকে আমাদের জীবনে স্বাগত জানাবো খুব শীঘ্রই এবং আমাদের আশীর্বাদ ও ভালোবাসার প্রয়োজন।'

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি
গত ২৭ অগাস্ট অনুষ্কা ও বিরাট কোহলি তাঁদের জীবনে নতুন অতিথি আসার কথা ঘোষণা করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আর এখন, আমরা তিনজন হতে চলেছি। ২০২১ সালের জানুয়ারিতে আসছে।' বিরাট কোহলির এই টুইট ২০২০ সালের সবচেয়ে পছন্দের টুইট হয়ে ওঠে।

অমৃতা রাও ও আর জে অনমোল
অভিনেত্রী অমৃতা রাও নয় মাসে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। তিনি নিজের বেবি বাম্পের ছবি দিয়ে খুব সুন্দর একটি পোস্ট লেখেন, ‘তোমার জন্য এটা দশম মাস, কিন্তু আমাদের কাছে নবম মাস। সারপ্রাইজ, অনমোল এবং আমি ইতিমধ্যেই আমরা অভিভাবক হওয়ার নয় মাস অতিক্রম করে ফেলেছি।'

অনিতা হসনন্দানি ও রোহিত রেড্ডি
ইনস্টাগ্রামে দারুণ একটি ভিডিওর মাধ্যমে অনিতা হসনন্দানি ও রোহিত রেড্ডি তাঁদের প্রেগনেন্সির খবর ঘোষণা করেন। ভিডিওতে এই যুগল তাঁদের আইনি বিয়ে, সামাজিক বিয়ে ও গর্ভবতী হওয়ার সফর দেখিয়েছেন।

করণবীর বোহরা ও তিজে
টেলিভিশন অভিনেতা তিজে সিধু এবং তাঁর স্বামী করণবীর বোহা তাঁদের তৃতীয় সন্তানকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত। অগাস্টেই তাঁরা এই খবর ঘোষণা করেছিলেন ইনস্টাগ্রামে। করণবীর ও তিজের চার বছরের যমজ কন্যা সন্তান রয়েছে।

জানকী পারেখ ও নকুল মেহতা
এ বছরের নভেম্বরে নকুল মেহতা ঘোষণা করেন যে তিনি ও তাঁর স্ত্রী তাঁদের সন্তানের অপেক্ষায় রয়েছেন। খুব সুন্দর ভিডিওর মাধ্যমে নকুল ও জানকী তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমিক-প্রেমিকা এবং বিয়ে ও অভিভাবক হওয়ার সফর দেখিয়েছেন।












Click it and Unblock the Notifications