দেখে নিন বলিউডে এই সব তারকারা সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন
এই সব তারকারা সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন
হলিউডের দেখাদেখি বলিউডে অনেক তারকাই রয়েছেন যাঁরা সারোগেসি বা আইভিএফের মাধ্যমে অভিভাবক হয়েছেন। এঁদের মধ্যে অনেকেই বিয়ে করেছেন আবার অনেকে বিয়ে ছাড়াই সন্তানের মা–বাবা হয়েছেন। বলিউডে এরকম তারকার সংখ্যা নেহাত কম নয়। আসুন দেখে নেওয়া যাক তাঁরা কারা, যাঁরা সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন।

শাহরুখ খান
২০১৩ সালে শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে আব্রামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। শাহরুখ ও গৌরীর আরও দুই সন্তান আরিয়ান ও সুহানা রয়েছেন।

করণ জোহর
বলিউডের ব্যস্ততম পরিচালক-প্রযোজক করণ জোহরও সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন দুই যমজ সন্তানের। করণ জোহর একক পিতা। যশ ও রুহির জন্ম সারোগেসির মাধ্যমে।

আমির খান
আমির খান ও কিরণ রাওয়ের ছেলে আজাদের জন্ম সারোগেসির মাধ্যমে। আমির খানের প্রথম পক্ষের স্ত্রীয়ের একটি মেয়ে রয়েছে।

সানি লিওনি
প্রথম সন্তান হিসেবে নিশাকে দত্তক নেওয়ার পর সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়ের ওয়েবার সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা-বাবা হয়েছেন। তাঁদের সন্তানের নাম আশের ও নোয়া।

ফারহা খান
কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান আইভিএফের মাধ্যমে একবারে তিন সন্তানের মা হয়েছেন।

শিল্পা শেট্টি
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার মেয়ে সারোগেসির মাধ্যমে জন্মেছেন। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে।

প্রীতি জিন্টা
বলিউডে নতুন মা প্রীতি জিন্টা। জেন গুডএনাফের সঙ্গে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি।

একতা কাপুর
বলিউড ও টেলিভিশনের পরিচালক একতা কাপুরের ছেলে রাভি, সারোগেসির মাধ্যমে জন্মেছেন।

তুষার কাপুর
তুষার কাপুরও একক পিতা। তাঁর ছেলের জন্ম আইভিএফ ও সারোগেসির মাধ্যমে।

সোহেল খান
সীমা খান ও সোহেল খানের ছোট ছেলে ইয়োহানের জন্ম সারোগেসির মাধ্যমে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications